News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস
Image

উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১ অক্টোবর (হি. স.) : দক্ষিণবঙ্গের পর এবার উত্তরবঙ্গের পাহাড় ও সমতলে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

শুক্রবার আবহাওয়া দফতর জানাচ্ছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনি ও রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি হবে। রবিবার কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে রবিবার বিকেল থেকে বৃষ্টির দাপট অনেকটাই কমবে বলে জানানো হয়েছে। এদিকে, শনিবার বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। এদিকে পুজোর আগেই রাজ্য থেকে বর্ষা বিদায় নেবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । এই মুহূর্তে নিম্নচাপের জেরে বৃষ্টি হচ্ছে। কিন্তু অক্টোবরের প্রথম থেকেই বৃষ্টি কমে যাবে। নিম্নচাপের সঙ্গে মৌসুমি বায়ুর কোনও সম্পর্ক নেই। সাধারণত ৮ অক্টোবর রাজ্য থেকে বর্ষা বিদায় নেয়। এবারও তার ব্যতিক্রম হবে না বলে আবহাওয়া দফতর জানিয়েছে।

Releated Posts

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top