News Flash

  • Home
  • প্রধান খবর
  • Bloodied by the son of the BJP village head : বিজেপি দলের গ্রাম প্রধানের ছেলের হাতে রক্তাক্ত একই পঞ্চায়েতের মেম্বারের স্বামী
Image

Bloodied by the son of the BJP village head : বিজেপি দলের গ্রাম প্রধানের ছেলের হাতে রক্তাক্ত একই পঞ্চায়েতের মেম্বারের স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ সেপ্টেম্বর।। আবারো বিজেপি দলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। বিজেপি দলের গ্রাম প্রধানের ছেলের হাতে রক্তাক্ত একই পঞ্চায়েতের মেম্বারের স্বামী। এই ঘটনা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতে। কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রূপা দাসের গুণধর -পুত্র শুভঙ্কর দাস ওরফে রাম এই গ্রাম পঞ্চায়েতেরই ৩ নং ওয়ার্ডের মেম্বারের স্বামী গৌতম চৌধুরীকে মহারানীপুর বটতলা এলাকায় বুধবার রাতে মারধর করে।লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের আওতাধীন এক রাস্তা নির্মাণের দুর্নীতি নিয়ে এই মারধর করে বলে জানা গেছে । এতে তার নাকে এবং মুখে প্রচন্ড আঘাত লাগে। কোনরকমে প্রাণ বাঁচিয়ে গৌতম তেলিয়ামুড়া থানার শরণাপন্ন হয়।

সেখান থেকে তেলিয়ামুড়া থানার পুলিশের পরামর্শে সে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে পৌঁছায়। সেখানে তার প্রাথমিক পর্যায়ে চিকিৎসা চলে। যদিও তাঁর নাকের ভেতরের দিকে গুরুতর আঘাত লেগেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। এতদিন বিজেপি দলের গোষ্ঠী কোন্দল জনসম্মুখে প্রকাশ না পেলেও এখন দলের গোষ্ঠী কোন্দল জনসমক্ষে। এই মারধরের ঘটনা ঘিরে গোটা লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে থম-থমে ভাব বিরাজ করছে। এদিকে গৌতম চৌধুরী শুভঙ্কর দাসের নামে তেলিয়ামুড়া থানায় বৃহস্পতিবার সকালে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছে। অপরদিকে, থানা সূত্রে খবর, শুভঙ্কর দাসও নাকি গৌতম চৌধুরীর বিরুদ্ধে পাল্টা মৌখিক অভিযোগ জানিয়েছে তেলিয়ামুড়া থানায়। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের ধারণা, বিজেপি দলের একাংশ উৎশৃংখল কর্মীদের বদান্যতায় দলের ভরাডুবি যে খুব শীঘ্রই ঘটতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না। তবে গ্রাম প্রধানের ছেলে কর্তৃক প্রকাশ্য রাস্তায় মেম্বারের স্বামী রক্তাক্ত হওয়ার ঘটনায় দলের যে স্বচ্ছ ভাবমূর্তি নষ্ট হচ্ছে তা আর বলে শেষ হবে না।এখন দেখার বিষয় তেলিয়ামুড়া থানার পুলিশ এই ঘটনার সুষ্ঠু তদন্তে কূলকিনারা করতে পারে কিনা।

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top