News Flash

  • Home
  • বাণিজ্য
  • ভারতমালা প্রকল্পের কাজ বন্ধ রাজ্যে, হাইকোর্টে মৌখিক ভাবে জানাল কেন্দ্র
Image

ভারতমালা প্রকল্পের কাজ বন্ধ রাজ্যে, হাইকোর্টে মৌখিক ভাবে জানাল কেন্দ্র

কলকাতা, ৩০ সেপ্টেম্বর (হি.স) : কেন্দ্রের ‘ভারতমালা’ প্রকল্পের কাজ এ রাজ্যে হবে না বলে মৌখিক ভাবে জানিয়ে দিল কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক। কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার একথা বলেন কেন্দ্রের আইনজীবী।

দেশের সীমান্তবর্তী জেলাগুলির মধ্যে সংযোগ স্থাপন ও সুগম যাতায়াতের জন্য ‘ভারতমালা’ প্রকল্প চালু করেছিল মোদী সরকার। এজন্য ২০১৭ সালে নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ-সহ সীমান্তবর্তী জেলাগুলিতে জমি অধিগ্রহণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।

বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পরে নন্দকিশোর মুন্দ্রা নামে মুর্শিদাবাদের এক বাসিন্দা জমি অধিগ্রহণের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মামলাকারীর আইনজীবী অরিন্দম দাস জানিয়েছেন, হাইকোর্ট জমি অধিগ্রহণ নিয়ে কেন্দ্রের কাছে বিস্তারিত তথ্য জানতে চায়। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে ছিল সেই মামলার শুনানি। অরিন্দম জানান, শুনানিতে আদালতের সামনে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের আইনজীবী মৌখিক ভাবে জানান, ভারতমালা প্রকল্পের জন্য এ রাজ্যে কোনও জমি নেওয়া হচ্ছে না। এমনকি ওই প্রকল্পের কাজও বন্ধ রয়েছে। যদিও এই প্রকল্প থেকে কেন রাজ্য বাদ পড়ল, সেই প্রশ্নের যথাযথ কোনও উত্তর দেয়নি কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রক।

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top