News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা দিল্লি-ফেরত বাবুল সুপ্রিয়র মুখে
Image

প্রধানমন্ত্রী মোদীর সমালোচনা দিল্লি-ফেরত বাবুল সুপ্রিয়র মুখে

কলকাতা, ২৯ সেপ্টেম্বর (হি.স) : বাঙালিদের উপর ভরসা নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বুধবার এমনই মন্তব্য করলেন সদ্য দলবদলকারী বাবুল সুপ্রিয়। দিল্লির বাংলো ছেড়ে বাংলায় ফিরে এলেন বাবুল সুপ্রিয়। হাওড়া স্টেশনে পা রেখেই প্রধানমন্ত্রী সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেন আসনসোলের সাংসদ। তিনি বলেন, ‘বাঙালিদের উপর প্রধানমন্ত্রীর ভরসা নেই। তাই সাত বছরে বাংলা থেকে একজনও পূর্ণমন্ত্রী হননি।’

মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে এদিন বাবুলের গলায় ফের শোনা গেল প্রশংসার সুর। তিনি বলেন, ‘মানুষের জন্যে কাজ করতে মমতা দিদির নেতৃত্বে এসেছি। বাংলায় কাজ করতে পারলে ভালই হবে।’ ভবানীপুর উপ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় জিতবে বলেই আশাবাদী বাবুল। তিনি বলেন, ‘ভবানীপুরে কারও প্রচারের দরকার পড়ে না। আপনারা দেখতেই পাবেন সেখানকার মানুষ কী রায় দেন।’ এছাড়াও বাবুল এদিন বলেন, ‘বাংলা থেকে যারা বিজেপিতে গিয়ে জিতেছিলেন তাঁদের সঙ্গে কোনও ভাবে কোথাও সামঞ্জস্য হচ্ছে না। এটাও উপলব্ধি করেছি।’ এ প্রসঙ্গে তিনি কংগ্রেস থেকে আসা ও বিজেপির বাংলা থেকে জেতা প্রার্থী আলুওয়ালিয়ার উদাহরণ তুলে ধরেন।
দিল্লি গিয়ে সাংসদ পদ ছেড়ে দেবেন বলেও জানিয়েছিলেন বাবুল। সেইমতো এদিন রাজধানী থেকে ফিরতেই সাংবাদিকরা তাঁকে সাংসদ পদ ছাড়ার প্রসঙ্গে প্রশ্ন করেন। বাবুলের জবাব, ‘পদত্যাগে কিছুটা সময় লাগবে।’ এদিন কার্যত দিল্লির পাঠ চুকিয়ে বাংলায় ফিরলেন তিনি। দিল্লিতে সাংসদের জন্য নির্দিষ্ট বাংলো ছেড়ে দিয়েছেন তিনি। বাংলো থেকে জিনিসপত্র নিয়ে দিল্লি-হাওড়া স্পেশাল ট্রেনে এদিনই হাওড়া স্টেশনে পৌঁছন।

এর আগেও কাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, এই প্রশ্নের উত্তরে বাবুল বলেন, ‘সবথেকে জনপ্রিয় মানুষকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা নিয়ে তো কোনও প্রশ্নই নেই। ২০১৪ সালে মোদীজি ছিলেন ‘আশা’। ২০২৪-এ আমি যে দলে আছি, সেই দলের সুপ্রিমোর কথা তো অবশ্যই বলব।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top