News Flash

  • Home
  • দিনের খবর
  • Locals laundered the drug deal : টাকারজলায় নেশা কারবারিকে গণধোলাই দিল এলাকাবাসী
Image

Locals laundered the drug deal : টাকারজলায় নেশা কারবারিকে গণধোলাই দিল এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ সেপ্ঢেম্বর৷৷ এক নেশা কারবারিকে গণধোলাই দিয়েছেন জনতা৷ ঘটনাটি ঘটে রবিবার টাকারজলা থানাধীন পেকুয়ারজলায়৷ সেখানকার মৃনাল হোসেন নামে এক যুবক দীর্ঘদিন যাবৎ নেশা কারবারের সঙ্গে যুক্ত৷ নেশা কারবার এবং নানা ধরনের অসামাজিক কর্মকান্ড চালিয়ে এলাকার যুব সমাজকে ধবংসের পথে নিয়ে গিয়েছে৷ স্থানীয় অভিভাবকেরা বেশ কয়েকবার তাকে সতর্ক করেছিলেন৷ কিন্তু কোন কথাই কানে তুলেন নি কুখ্যাত নেশা কারবারি মৃনাল হোসেন৷

অবশেষে রবিবার উত্তেজিত জনতা তাকে ধরে গণধোলাই দেন৷ পরে টাকারজলা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে অর্ধমৃত অবস্থায় উদ্ধার করেন৷ স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷ টাকারজলা থানার ওসি অজয় দেববর্মা জানান মৃনাল হোসেনের অবস্থা আশঙ্কাজনক৷ তাকে জিবি হাসপাতালে পাঠানো হয়েছে৷ তবে ঘটনার সময় তার সঙ্গে কোনো নেশা সামগ্রী পাওয়া যায়নি৷ তার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ অভিযোগ আসছিল৷ স্থানীয় জনতার অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ তবে তিনি স্থানীয় মানুষের প্রতি আবেদন জানান আইন হাতে না তুলে কে কোথায় নেশা সামগ্রী বিক্রি করে প্রয়োজনীয় তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য৷ সঠিক তথ্যের ভিত্তিতে টাকারজলা থানার পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে৷ তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা চলছে আদালতে৷

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top