News Flash

  • Home
  • Uncategorized
  • Intense reaction centered : ছাত্রী আবাসে গতকাল গভীর রাতে বহিরাগত পুরুষ প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া
Image

Intense reaction centered : ছাত্রী আবাসে গতকাল গভীর রাতে বহিরাগত পুরুষ প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ সেপ্টেম্বর।। ডঃ বি আর আম্বেদকর স্মৃতি ছাত্রী আবাসে গতকাল গভীর রাতে বহিরাগত পুরুষ প্রবেশের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।গতকাল গভীর রাতে আগরতলা প্রেসক্লাবের উল্টোদিকে ডঃ বি আর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে বহিরাগত যুবকরা হানা দেয়। জানা যায় প্রতিদিন প্রতিদিন রাতে একটি গাড়ি গভীর রাতে ছাত্রী আবাসে প্রবেশ করে। বিষয়টির দিকে নজর রাখছিলো স্থানীয় কিছু যুবক। গতকাল রাতে যখন গাড়িতে ছাত্রী আবাসে প্রবেশ করে তখন ওই বহিরাগত যুবকরা সেখানে হানা দেয়। তারা খবর দেয় পূর্ব থানার পুলিশকে। ছুটে আসে পুলিশ। গাড়িসহ বহিরাগত যুবককে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে পুলিশ।ঘটনার খবর পেয়ে আজ ত্রিপুরা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন নিলিমা ঘোষ ছাত্রী আবাস পরিদর্শনে আসেন। ছাত্রী আবাস পরিদর্শনকালে শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অভিযোগ করেন এখানে বড় ধরনের ঘোটালা রয়েছে।তিনি স্পষ্টভাবে জানান ছাত্রী আবাসে পুরুষলোকের প্রবেশ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। তা সত্ত্বেও কিভাবে রাতে গাড়ি নিয়ে হোস্টেলের ভিতর প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। এজন্য তিনি হোস্টেল সুপারকে পুরোভাগে দায়ী করেন।হোস্টেল সাফাই গাইতে গিয়ে বলেন ওই যুবক তার ভাই। শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন স্পষ্টভাবে বলেন ভাই হোক বা যেই হোক ছাত্রী হোস্টেলে পুরুষ লোকের প্রবেশ সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ। ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।দীর্ঘদিন ধরেই গাড়ি করে হোস্টেল সুপার রাতে তার নিজ বাড়িতে যান এবং রাতে আবার হোস্টেলে ফিরে আসেন বলে জানা গেছে। সেই সুবাদেই তার ভাই ওই গাড়িতে করে হোস্টেলের ভেতরে প্রবেশ করে বলে জানা যায়।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top