News Flash

  • Home
  • প্রধান খবর
  • Cabinet expansion yogi : ভোটের মুখে মন্ত্রিসভা সম্প্রসারণ যোগীর, রবিবারই শপথ নিতে পারেন ৭ বিধায়ক
Image

Cabinet expansion yogi : ভোটের মুখে মন্ত্রিসভা সম্প্রসারণ যোগীর, রবিবারই শপথ নিতে পারেন ৭ বিধায়ক

লখনউ, ২৬ সেপ্টেম্বর (হি.স) : উত্তরপ্রদেশের রাজভবনে সকাল থেকেই ব্যস্ততা তুঙ্গে। জানা গিয়েছে, আজ রবিবার ছুটির দিনে রাজ্যের ৬-৭ জন বিধায়ককে শপথবাক্য পাঠ করাবেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। রাজ্য মন্ত্রিসভায় নতুন মুখদের জায়গা দিতেই এই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের।

আগামী বছর উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন৷ তার আগে মন্ত্রিসভা সম্প্রসারণের ঘটনাকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল, মন্ত্রিসভা সম্প্রসারণ করবেন যোগী। সূত্রের খবর, ভোটের আগে ৬-৭ জন জনপ্রতিনিধিদের মন্ত্রিসভায় জায়গা দেওয়ার মনস্থির করেছেন যোগী। সেই তালিকায় রয়েছে কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসা জিতিন প্রসাদ, সঞ্জয় নিশাদ, বেবি রানি মৌর্য, সঙ্গীতা বলওয়ান্ত বিন্দ, তেজপাল নগর, কৃষ্ণা পাসোয়ান, দীনেশ খাতিকের নাম। আজ বিকেল পাঁচটায় শপথগ্রহণ অনুষ্ঠান হবে।
শুধু তাই নয়, কয়েকমাস আগে কেন্দ্রের মন্ত্রিসভা সম্প্রসারণেও উত্তরপ্রদেশের জনপ্রতিনিধিদের বেশি করে জায়গা দেওয়া হয়। দেশের মধ্যে এই রাজ্যেই লোকসভা আসন সবচেয়ে বেশি। সেই রাজ্য থেকে লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে বিজেপির সাংসদ সংখ্যা ৮৪। জোটসঙ্গী আপনা দলের ২ সাংসদও রয়েছে।

Releated Posts

‘কারও সন্তান বাবাকে শুধু ছবিতেই দেখেছে, কারও মা অপেক্ষা করেই চোখের আলো হারিয়েছেন’ — কার্গিল বিজয় দিবসে আবেগঘন রাজনাথ; পাকিস্তানকে কড়া বার্তা

দ্রাস (লাদাখ), ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে লাদাখের দ্রাসে কার্গিল যুদ্ধ স্মারকে শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর শহিদদের প্রতি জাতির শ্রদ্ধা, সাহস-ত্যাগকে কুর্নিশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী-সহ শীর্ষ নেতৃত্বের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের প্রতি গভীর শ্রদ্ধা জানালেন…

ByByNews Desk Jul 26, 2026

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026
Scroll to Top