News Flash

  • Home
  • বাণিজ্য
  • কর্ণাটকের সেরা বিধায়ক মনোনীত ইয়েদুরাপ্পা, স্মারক উপহার দিলেন বিড়লা
Image

কর্ণাটকের সেরা বিধায়ক মনোনীত ইয়েদুরাপ্পা, স্মারক উপহার দিলেন বিড়লা

বেঙ্গালুরু, ২৪ সেপ্টেম্বর (হি.স.): কর্ণাটকের সেরা বিধায়ক মনোনীত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। ২০২০-২১ বছরে সেরা বিধায়ক হিসেবে মনোনীত হয়েছেন ইয়েদুরাপ্পা। শুক্রবার বিধানসভায় (বিধান সৌধ) ইয়েদুরাপ্পার নাম ঘোষিত হয় সেরা বিধায়ক হিসেবে। সেরা বিধায়ককে স্মারক উপহার দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। সেরা বিধায়ক মনোনীত হওয়ায় স্বাভাবিকভাবেই খুশি ইয়েদুরাপ্পা।

এদিন কর্ণাটক বিধানসভায় লোকসভার স্পিকার ওম বিড়লা বলেছেন, “আমাদের দ্বারা প্রণীত আইন নিয়ে বিস্তৃত আলোচনা করা আমাদের কর্তব্য, বিধায়কদের আরও সক্রিয় অংশগ্রহণ থাকা উচিত, যাতে যে আইনগুলি তৈরি হয় সে বিষয়ে কোনও প্রশ্ন না ওঠে।” বিড়লা আরও বলেছেন, “যখন সংবিধান প্রণয়ন করা হয়েছিল, তখন আইনকে কর্তব্যপরায়ণ, সৎ এবং দায়িত্বশীল করে তোলার চেষ্টা হয়েছিল, যাতে মানুষের সামাজিক ও অর্থনৈতিক উন্নতির জন্য পথ সুগম হয়।”

Releated Posts

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026

ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা সঠিক দিশায় এগোচ্ছে: বাণিজ্য সচিব

নয়াদিল্লি, ১৩ জুলাই (আইএএনএস) : ভারত ও আমেরিকার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বাণিজ্য চুক্তি (ট্রেড ডিল) নিয়ে আলোচনা ইতিবাচকভাবে…

ByBySandeep Biswas Jul 13, 2026

রিলায়েন্স অনিল আম্বানি গ্রুপ মামলায় আরও ১,০২১ কোটি টাকার সম্পত্তি সংযুক্ত করল ইডি, মোট সংযুক্তির পরিমাণ ২০,৩৬৭ কোটি টাকা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) শনিবার জানিয়েছে, রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড এবং রিলায়েন্স কমার্শিয়াল ফাইন্যান্স…

ByBySandeep Biswas Jul 11, 2026

ইউপিএ আমলেই শুরু হয়েছিল ইথানল মিশ্রণ কর্মসূচি, ই-২০ চালুর আগে হয়েছে দীর্ঘ পরীক্ষা ও পরামর্শ: পেট্রোলিয়াম মন্ত্রক

নয়াদিল্লি, ১০ জুলাই (আইএএনএস): ভারতে ইথানল মিশ্রণ কর্মসূচির সূচনা বর্তমান কেন্দ্রীয় সরকারের আমলে নয়, বরং এর দীর্ঘ প্রাতিষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 10, 2026
Scroll to Top