News Flash

  • Home
  • Uncategorized
  • Tripura is now moving towards improvement : ত্রিপুরা এখন উন্নতির দিকে এগিয়ে চলেছে : কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী
Image

Tripura is now moving towards improvement : ত্রিপুরা এখন উন্নতির দিকে এগিয়ে চলেছে : কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্ঢেম্বর৷৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ’পূবে সক্রিয় হও’ নীতির সঠিক বাস্তবায়নের ফলে ত্রিপুরা এখন উন্নতির দিকে এগিয়ে চলেছে৷ ত্রিপুরা ক’ষি, যোগাযোগ, পরিকাঠামো উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, গ্রামীণ এবং শহরের জনগণের জন্য আবাসন নির্মাণের ক্ষেত্রে প্রভূত উন্নতি করছে৷ আজ আগরতলার পোলো টাওয়ার হোটেলের কনফারেন্স হলে ’কাস্টমার আউটরিচ’ শীর্ষক এক আলোচনা সভায় কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং এই অভিমত ব্যক্ত করেন৷ সেইল এবং এনএসটিসি’র যৌথ উদ্যোগে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়৷


আলোচনা সভায় কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী বলেন, আগরতলা-আখাউড়া রেল সংযোগ স্থাপিত হলে কলকাতার সঙ্গে যোগাযোগ আরও উন্নত হবে৷ ত্রিপুরায় কয়েকটি জাতীয় সড়কের কাজও এগিয়ে চলছে৷ সাবমের লজেস্টিক হাব নির্মাণের কাজ চলছে৷ মৈত্রী সেতুর মাধ্যমে চ-গ্রামের সঙ্গেও যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে৷ সব মিলিয়ে ত্রিপুরা উত্তর পূর্বা’লের গেটওয়ে হয়ে উঠবে৷ এই পরিকাঠামো উন্নয়নের কাজ রূপায়ণে স্টিল অথরিটি অফ ইণ্ডিয়ার বিশেষ ভূমিকা রয়েছে৷ কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রী শ্রী সিং বলেন, ত্রিপুরার ক’ষিজাত পণ্য ক্যইন আনারস, কাঁঠাল, আদা, হস্ততাঁত ও হস্তকারু শিল্পে উৎপাদিত পণ্য বিদেশের বাজারেও রপ্তানি করা হচ্ছে৷ ত্রিপুরায় উন্নতমানের রাবারের উৎপাদন হচ্ছে৷ এনএসটিসি’র মাধ্যমে ত্রিপুরায় উৎপাদিত ক’ষিজাত পণ্য বাজারজাত হলে আরও বেশী অর্থনৈতিক উন্নয়ন হবে ও ক’ষকের আয় বাড়বে৷ সবাই মিলে ত্রিপুরার উন্নয়নে আরও বেশী অংশ গ্রহণে এগিয়ে আসতে মন্ত্রী শ্রী সিং আহ্বান জানান৷ তিনি বলেন, ত্রিপুরার স্বাস্থ্য কর্মীগণ ঘরে ঘরে গিয়ে সকলকে কোভিড ভ্যাকসিন প্রদান করছেন৷ স্বাস্থ্য কর্মীরা ভালো কাজ করেছেন বলেই কোভিড ভ্যাকসিন প্রদানে ত্রিপুরাতে ৯৫ শতাংশ সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে বলে কেন্দ্রীয় মন্ত্রী রামচন্দ্র প্রসাদ সিং স্বাস্থ্য কর্মীদের প্রশংসা করেন৷ উত্তর পূর্বা’ল তথা ত্রিপুরার উন্নয়নে কেন্দ্রীয় সরকার অগ্রাধিকার দিয়ে কাজ করছে৷ তিনি আরও বলেন, এই রাজ্যে জল জীবন মিশন প্রকল্পের মাধ্যমে ঘরে ঘরে পানীয় জল পৌঁছানোর কাজেও সাফল্য এসেছে৷


অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সেইল ইণ্ডিয়া-এর কার্যনির্বাহী অধিকর্তা মনীষ আগরওয়াল৷ তাছাড়াও আলোচনায় অংশ নেন সেইলের চেয়ারম্যান সোমা মণ্ডল, এনএসটিসি’র সিএমডি এস কে গুপ্ত, ইস্পাত মন্ত্রকের জয়েন্ট সেক্টেরারি পুণিত কনসাল, মুখ্যমন্ত্রীর প্রধান সচিব জেকে সিনহা প্রমুখ৷ অনুষ্ঠানে সেইল এবং এন এস টি সি’র বিভিন্ন কাজের উপর প্রতিবেদন তুলে ধরা হয়৷

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top