News Flash

  • Home
  • Uncategorized
  • We have to find a new way : রাস্তায় নেমেই লড়াইয়ের রাস্তা নতুন করে আমাদের খঁুজে নিতে হবে : মানিক সরকার
Image

We have to find a new way : রাস্তায় নেমেই লড়াইয়ের রাস্তা নতুন করে আমাদের খঁুজে নিতে হবে : মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ সেপ্ঢেম্বর৷৷ ২৭ সেপ্ঢেম্বর ভারত বন্ধের সমর্থনে সোমবার আগরতলায় বামপন্থীরা গণকনভেনশনের আয়োজন করেছে৷ এই কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা মানিক সরকার বলেন, রাস্তায় নেমেই লড়াইয়ের রাস্তা নতুন করে আমাদের খঁুজে নিতে হবে৷


তিনি বলেন, দেশে যে সরকার চলছে৷ সে সরকার সাধারণ মানুষের শত্রু৷ তাতে শ্রমিক আছেন, বেকার যুবক যুবতীরা আছেন৷ এই সরকার হচ্ছে দেশের যারা ধনীগোষ্ঠী তাদের স্বার্থে এই সরকার কাজ করছে৷ এটাও পরিস্কার হওয়া দরকার৷ সাধারণ ধনীদের স্বার্থে কাজ করছে না৷ মূলত কাজ করছে পুঁুজিপতিদের স্বার্থে৷ কর্পোরেটদের স্বার্থে কাজ করছে৷ বিজেপি সরকার ক্ষমতায় বসার পর থেকে দিবারাত্র পরিশ্রম করে চলছে এদের স্বার্থে৷ দেশের মানুষ, কৃষক থেকে শুরু করে এই সরকারের দৃষ্টিভঙ্গীর সমর্থন করছেন না৷ প্রতিবাদ করার চেষ্টা করছে৷ যখন শুনছে না তখন রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন৷ এই প্রতিবাদ আন্দোলন দমন করার জন্য চেষ্টা চলছে৷ এখানেই থেমে থাকছে না৷ ধর্ম, বর্ন সম্প্রদায় নির্বিশেষে সমস্যাপিড়িত মানুষ ক্রমে ক্রমে বিরাট সংখ্যায় সংগ্রামে নামছে৷ তাকে দূর্বল করতে৷ মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেয়ার চেষ্টা হচ্ছে৷


মানুষের উপর ক্রমশ আক্রমণ করা হচ্ছে৷ আপনার যখন আয় রোজগার নেই তখন পুঁজিপতিদের লক্ষ লক্ষ কোটি টাকা মুনাফা হয়েছে৷ এই সময়ে তাদের যে মুনাফা ভারতবর্ষের সব মানুষকে বিনে পয়সায় ভ্যাকসিন দেয়া যায়৷ সংখ্যা যতই কম হোক লালঝান্ডাধারীরা মানুষের স্বার্থে কথা বলে৷ ১৯টি রাজনৈতিক দল একজোট হয়েছে৷ জনজীবনের জ্বলন্ত সমস্যা নিয়ে তারা কথা বলে না৷ মাটি গরম হচ্ছে৷ তারা নেতৃত্বের দিকে আঙুল তুলে কথা বলতে৷ এমন পরিস্থিতিতে বামপন্থীদের হাতে হাত মিলিয়েছে৷ পার্লামেন্টে যখন কথা বলতে দেয়া হবে না তখন রাস্তায় নামতে বাধ্য হবে৷ স্বাধীনতার পর এত বড় কৃষক আন্দোলন হয়নি৷ রাস্তায় নেমেই আন্দোলনের রাস্তা তৈরী করতে হবে৷ এদিন গণকনভেনশনে বক্তব্য রাখেন সিপিএম রাজ্য সম্পাদক জীতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য বামপন্থী নেতৃত্ব৷

Releated Posts

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top