News Flash

  • Home
  • প্রধান খবর
  • Tripura tops Northeast in political crime : রাজনৈতিক অপরাধে উত্তর-পূর্বাঞ্চলে শীর্ষে রয়েছে ত্রিপুরা : এনসিআরবি
Image

Tripura tops Northeast in political crime : রাজনৈতিক অপরাধে উত্তর-পূর্বাঞ্চলে শীর্ষে রয়েছে ত্রিপুরা : এনসিআরবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্ঢেম্বর৷৷ রাজনৈতিক অপরাধে উত্তর-পূর্বাঞ্চলে শীর্ষে রয়েছে ত্রিপুরা৷ এনসিআরবি-র ওই রিপোর্ট টেনে এনে ত্রিপুরায় অপশাসন এবং জনপ্রিয়তা হ্রাস ঢাকার জন্য বিজেপি সরকার ফ্যাসিস্ট কায়দায় বিরোধী দমন করছে বলে অভিযোগ করেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ এই অভিযোগের খন্ডন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বাম জমানায় রাজ্যে সন্ত্রাসের হার মনে করিয়ে দেন৷


ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর(এনসিআরবি) রিপোর্ট অনুযায়ী ২০২০ সালে অসম, মেঘালয়, মণিপুর এবং সিকিমে একটিও রাজনৈতিক অপরাধ হয়নি৷ সেই তুলনায় অরুনাচল প্রদেশে ১টি, মণিপুরে ১টি এবং ত্রিপুরায় ২২টি রাজনৈতিক অপরাধ জনিত ঘটনা ঘটেছে৷ অরুনাচল প্রদেশে রাজনৈতিক অপরাধে একজন ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ অপরাধের হার ০.১ শতাংশ৷ তেমনি, মণিপুরে রাজনৈতিক অপরাধে ১ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ অপরাধের হার ০.০ শতাংশ৷ সেই তুলনায় ত্রিপুরায় রাজনৈতিক অপরাধে ৫১ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ অপরাধের হার ০.৫ শতাংশ৷


এনসিআরবি-র ওই রিপোর্টকে নিশানা করে ত্রিপুরায় বিজেপি সরকারকে বিঁধেছেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি৷ এক টুইট বার্তায় তিনি লেখেন, এনসিআরবি-র রিপোর্ট নিশ্চিত করেছে অপশাসন এবং জনপ্রিয়তায় ভাটা ঢাকার জন্য ত্রিপুরায় ফ্যাসিস্ট কায়দায় বিরোধীদের দমন-পীড়ন চালিয়েছে বিজেপি সরকার৷ ওই অভিযোগ খন্ডন করে ত্রিপুরা মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বাম জমানায় ত্রিপুরায় অপরাধের হার সীতারাম ইয়েচুরিকে মনে করিয়ে দিলেন৷ মুখ্যমন্ত্রী লেখেন, ত্রিপুরায় সহিংসতা সিপিএমের উত্তরাধিকার ছিল৷ সিপিএমের জমানায় ২০১৭ সালে ৭৫টি রাজনৈতিক সংঘর্ষের ঘটনায় ১৭৫ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন৷ অপরাধের হার ১.৯ শতাংশ৷ সাথে তিনি আরও মনে করিয়ে দেন, গত তিন বছরে ওই অপরাধ প্রচন্ডভাবে হ্রাস পেয়েছে৷ অপরাধের হার এক তৃতীয়াংশে নেমে এসেছে৷ তাঁর বার্তা, ত্রিপুরা থেকে অপরাধ সরাতে হলে সিপিএমকে হটাতে হবে৷

Releated Posts

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির তলব এড়ালেন ভীণা বিজয়ন, চাইলেন আরও সময়

কোচি, ১১ জুন (আইএএনএস): খনিজ সংস্থা সিএমআরএল-এর তথাকথিত ‘মাসাপ্পাডি’ (মাসিক অর্থপ্রদান) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Jun 11, 2026

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top