News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Conference of the CPIM’s regional committee : গন্ডাছড়া রামনগর কমিউনিটি হলে সিপিআইএমের অঞ্চল কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত
Image

Conference of the CPIM’s regional committee : গন্ডাছড়া রামনগর কমিউনিটি হলে সিপিআইএমের অঞ্চল কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ সেপ্টেম্বর।। ধলাই জেলার গন্ডাছড়া রামনগর কমিউনিটি হলে সিপিআইএমের রামনগর অঞ্চল কমিটির তৃতীয় সম্মেলন সোমবার অনুষ্ঠিত হয়। সোমবার গন্ডাছড়া মহকুমার সিপিআইএম রামনগর অঞ্চল কমিটির তৃ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

এদিন রামনগর কমিউনিটি হলে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য তথা বিধায়ক রতন ভৌমিক, সিপিআইএম গন্ডাছড়া মহকুমা সম্পাদক ধনঞ্জয় ত্রিপুরা, পার্টির রাজ্য কমিটির সদস্য তথা প্রাক্তন বিধায়ক ললিত ত্রিপুরা, সন্তোষ চাকমা, শ্রমিক নেতৃত্ব সুশান্ত হাজারি প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য রতন ভৌমিক সংগঠনকে শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করেন।বলেন সংগঠনকে শক্তিশালী না করতে পারলে কোনভাবেই রাজ্যের শাসন ক্ষমতায় ফিরে আসা সম্ভব হবে না।গন্ডাছড়ায় রামনগর অঞ্চল সম্মেলনকে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।

Releated Posts

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top