News Flash

  • Home
  • Uncategorized
  • Blue jersey will go to auctioned : দুস্থদের ভ্যাকসিন দিতে নিলামে উঠবে বিরাটদের নীল জার্সি
Image

Blue jersey will go to auctioned : দুস্থদের ভ্যাকসিন দিতে নিলামে উঠবে বিরাটদের নীল জার্সি

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (হি.স) : রবিবারই সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হচ্ছে আইপিএলের দ্বিতীয় পর্ব। আগামীকাল সোমবার ২০ সেপ্টেম্বর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইপিএল অভিযান শুরু করবেন বিরাট কোহলিরা। তবে মাঠে নামবেন চিরাচরিত লাল জার্সি নয়, বরং নীল জার্সি পরে। কোভিডযোদ্ধাদের সম্মান জানাতেই এই উদ্যোগ বলে জানিয়েছিল আরসিবি। তবে শুধু জার্সি পরাই নয়, সেটি নিলামেও তোলা হবে। এমনটাই জানিয়েছে খোদ আরিসিবি অধিনায়ক বিরাট কোহলি।

জানা গিয়েছে, আবুধাবিতে ২০ সেপ্টেম্বর যে জার্সিটি পরে বিরাটরা নাইটদের বিরুদ্ধে মাঠে নামবেন, সেটির মাধ্যমে আসলে কোভিডযোদ্ধাদের সম্মান জানাবেন তাঁরা। এখানেই শেষ নয়, ওই নীল জার্সি নিলামেও তোলা হবে। তা থেকে যে টাকা উঠবে তা খরচ করা হবে দরিদ্র মানুষদের বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য। এই প্রসঙ্গে বিরাট বলেছেন, ‘আমরা একটু আলাদা ধরনের নীল রংয়ের জার্সি পরব। এর মাধ্যমে একটি বিশেষ বার্তা যেমন দেওয়া হবে, তেমনই আরসিবির জন্য এটি একটি মাইলস্টোনও হতে চলেছে।’ তবে প্রত্যেকবারের মতো এবার আর ‘গো গ্রিন’ কর্মসূচি নয়, তার বদলে এই নীল জার্সি পরেই মাঠে নামবেন কোহলিরা।
গত দেড় বছরের কঠিন সময়ে চিকিত্‍সক-স্বাস্থ্যকর্মীরাই সামনের সারিতে থেকে মারণ ভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছেন। অনেকেই প্রাণ হারিয়েছেন। ১৬ থেকে ১৮ ঘণ্টা পিপিই কিট পরেই শুশ্রুষা করেছেন রোগীদের। আর তাঁদের সম্মান জানাতেই এবার অভিনব উদ্যোগ আরসিবির।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top