News Flash

  • Home
  • Uncategorized
  • Mourning procession at Ambasa : সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাসের প্রয়াণে শোক মিছিল আমবাসায়
Image

Mourning procession at Ambasa : সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাসের প্রয়াণে শোক মিছিল আমবাসায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ সেপ্টেম্বর।। সিপিআইএম রাজ্য সম্পাদক গৌতম দাসের প্রয়াণে গোটা রাজ্য শোকস্তব্ধ। শনিবার আমবাসায় গৌতম দাস এর স্মরণে শোক মিছিল সংগঠিত করা হয়। শোক মিছিল আমবাসার বিভিন্ন পথ পরিক্রমা করে। সিপিআই (এম) ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক গৌতম দাসের প্রয়ানে শোকস্তব্ধ বাম কর্মী-সমর্থকরা। শোক জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিশিষ্টজনেরা। শনিবার সিপিআই (এম) আমবাসা মহকুমা কমিটির উদ্যোগে এক শোক মিছিল বের করা হয়।

শোক মিছিল বের করার আগে প্রয়াত গৌতম দাসের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান বাম কর্মী সমর্থকরা। সিপিআইএম জেলা কার্যালয় থেকে শোক মিছিলটি বের হয়ে জেলাসদর আমবাসার বিভিন্ন পথ পরিক্রমা করে। ৭০ টি অর্ধনমিত পতাকা হাতে মিছিলে সামিল হন বাম কর্মী সমর্থকরা।এক সাক্ষাৎকারে বিস্তারিত তুলে ধরেন সিপিআই (এম) ধলাই জেলা কমিটির সম্পাদক পঙ্কজ চক্রবর্তী।রাজ্যের সর্বত্র রাজ্য সম্পাদক গৌতম দাসের প্রয়াণে শোক মিছিল ও সভা সংগঠিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top