News Flash

  • Home
  • দেশ
  • ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এএ কুরেশির রাজস্থান হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে বদলির সম্ভাবনা
Image

ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এএ কুরেশির রাজস্থান হাইকোর্টে প্রধান বিচারপতি হিসেবে বদলির সম্ভাবনা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর (হি.স.) : ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এএ কুরেশি রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে চলেছেন। এমনটাই সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, সুপ্রিম কোর্টের কলেজিয়াম এমনটাই সুপারিশ করেছে। অন্যদিকে, রাজস্থান হাইকোর্টের প্রধান বিচারপতি ইন্দরজিৎ মোহান্তি ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন।

সূত্রের খবর, সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এনভি রামান্না সহ বিচারপতি ইউইউ ললিত এবং বিচারপতি এএম খানবিলকরের নেতৃত্বে গঠিত কলেজিয়াম সারা দেশে আটটি হাইকোর্টে নতুন প্রধান বিচারপতি, চারজন প্রধান বিচারপতির বদলি এবং ২৭ জন বিচারপতি হাইকোর্টগুলিতে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

মূলত, ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি এএ কুরেশিকে এখন বড় হাইকোর্টে বদলি করা হচ্ছে। ইতিপূর্বে তাঁকে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে বদলির প্রস্তাব করেছিল কলেজিয়াম। কিন্তু কেন্দ্রীয় সরকার তাতে সম্মতি দেয়নি। ফলে তাঁকে ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্তি দেয় কলেজিয়াম।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৬ নভেম্বর ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিয়েছিলেন এএ কুরেশি। সুপ্রিমকোর্টে বিচারপতি হওয়ার সুযোগ না পাওয়া গেলে তিনি অবসরে যাবেন ২০২২ সালের ৬ মার্চ।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top