News Flash

  • Home
  • Uncategorized
  • সেন্ট্রাল ভিস্তার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে কুৎসা করছে বিরোধীরা’, রাহুলদের কটাক্ষ প্রধানমন্ত্রীর
Image

সেন্ট্রাল ভিস্তার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পে কুৎসা করছে বিরোধীরা’, রাহুলদের কটাক্ষ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (হি.স) : দিল্লিতে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে মোদী সরকারকে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী বিরোধীদের কটাক্ষ করলেন, যারা ২০ হাজার কোটি টাকার এই প্রকল্পের সমালোচনা করছে। এদিন দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রকের নতুন অফিসের উদ্বোধন করার সময়ই বিরোধীদের কাঠগড়ায় তুলতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ”আমরা সবাই দেখেছি কীভাবে গুরুত্বপূর্ণ সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে অন্তর্ঘাত করতে চাইছেন কিছু ব্যক্তি। কীভাবে তাঁরা ব্যক্তিগত এজেন্ডার জন্য ভুয়ো তথ্য ছড়াচ্ছেন। কিন্তু তাঁরা কখনও এখানকার দৈন্য অবস্থা নিয়ে কিছু বলেন না। কোথায় বসে আমাদের মন্ত্রককে কাজ করতে হয়। এবং তাঁরা কখনও প্রতিরক্ষা মন্ত্রকের এই নতুন অফিস নিয়ে কিছু বলবেন না। বলবেন না এই অফিস নির্মাণ কতটা জরুরি ছিল। কেননা তা করলে তাঁদের মিথ্যে ও এজেন্ডা ধরা পড়ে যেত।”

প্রসঙ্গত, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পেরই অন্তর্গত প্রতিরক্ষা মন্ত্রকের ওই দপ্তর। কস্তুরবা গান্ধী মার্গ ও আফ্রিকা অ্যাভিনিউয়ে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রকের নবনির্মিত অফিস দু’টিতে সব মিলিয়ে ৭ হাজার প্রতিরক্ষা কর্মী কাজ করতে পারবেন।

অতিমারীর সময়ে এই ধরনের প্রকল্পের অর্থ কী জানতে চেয়েও কটাক্ষ করেছিল বিরোধীরা। তখন কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল এই প্রকল্পের মূল পরিকল্পনা ও মাস্টারপ্ল্যান তৈরি হয়েছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে। সেই সময় করোনার কোনও অস্তিত্বই ছিল না দেশে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top