News Flash

  • Home
  • প্রধান খবর
  • ঘর বণ্টনে আপত্তি, বিডিও সহ সরকারি আধিকারিক আক্রান্ত, জেল হেফাজতে পাঁচ
Image

ঘর বণ্টনে আপত্তি, বিডিও সহ সরকারি আধিকারিক আক্রান্ত, জেল হেফাজতে পাঁচ

সাব্রুম (ত্রিপুরা), ১৬ সেপ্টেম্বর (হি.স.) : জনগণের স্বার্থে দায়িত্ব পালন করতে গিয়ে বিডিও সহ সরকারি আধিকারিক আক্রান্তের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ আজ বৃহস্পতিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছিল৷ আদালত তাদের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে৷ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার পোয়াংবাড়ি এলাকায় সংগঠিত ওই ঘটনায় এখনও উত্তেজনা রয়েছে৷

প্রসঙ্গত, ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাম জমানায় পোয়াংবাড়ি ব্লক এলাকার মাধবনগর গ্রাম পঞ্চায়েতে সরকারি ঘর পাওয়ার জন্য সমীক্ষা করা হয়েছিল৷ জিও ট্যাগিং প্রক্রিয়ার মাধ্যমে সমীক্ষায় ২৪০ জনকে ঘর পাওয়ার জন্য উপযুক্ত হিসেবে বাছাই করা হয়৷ সমস্ত নিয়ম মেনে এখন ওই প্রক্রিয়ায় বিডিও বিজয়ন্ত সরকার ঘর বণ্টনের কাজ শুরু করেন৷


ঘর বণ্টনে প্রশাসনিক উদ্যোগ নেওয়ার সাথেই সমস্যা দেখা দেয়৷ অভিযোগ, মাধবনগর গ্রামের পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সহ অন্যান্যরা আপত্তি জানান৷ তাঁদের বক্তব্য, ঘর বণ্টনে নতুনভাবে সমীক্ষা করতে হবে৷ এতে বিডিও আপত্তি জানান৷ ফলে বিডিওর সাথে স্থানীয় শাসক দলের নেতাদের মতবিরোধ দেখা দেয়৷ বিডিও-কে আগের তালিকা বাতিল করে নতুন তালিকা তৈরি করার জন্য চাপ দেন তাঁরা৷ তাঁদের আপত্তি অগ্রাহ্য করেই বিজয়ন্তবাবু আধিকারিকদের নিয়ে ঘর বণ্টনের জন্য একটি দল গঠন করেন৷ তিনি বারবার শাসক দলের নেতা নেত্রীদের বোঝানোর চেষ্টা করেন, প্রশাসনিক কাজে বাধা দেওয়া উচিত হবে না৷

বুধবার তিনি অন্যান্য কর্মচারীদের নিয়ে ঘর বণ্টনের কাজে মাধবনগর পঞ্চায়েত এলাকায় যান৷ সেখানে যেতেই বিডিও সহ অন্যান্যদের ওপর হামলে পড়েন শাসক দলের বাহুবলীরা৷ তাঁরা বিডিও-কে শারীরিকভাবে নিগ্রহ করেন৷ কেড়ে নেন তাঁর মোবাইল ফোনের হ্যান্ডসেটও৷ ছিড়ে ফেলেন তাঁর জামা-কাপড়৷ প্রায় ত্রিশ-চল্লিশজন সংঘবদ্ধভাবে তাঁদের ওপর আক্রমণ করেন৷ ওই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ খবর পেয়ে মহকুমাশাসক দেবদাস দেববর্মা, মহকুমা পুলিশ আধিকারিক লালহিম মলসম সহ পুলিশের দল গিয়ে কোনও রকমে আক্রমণকারীদের হাত থেকে বিডিও বিজয়ন্ত সরকারকে উদ্ধার করেন৷ অন্য আধিকারিকরা পালিয়ে আত্মরক্ষা করেছেন৷


ওই ঘটনা জেলাশাসকের কাছে লিখিত ভাবে জানিয়েছেন বিডিও বিজয়ন্ত সরকার৷ মুখ্যসচিব গতকালই ভারপ্রাপ্ত ডিজিকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন৷ গতকাল রাতেই মনু বাজার থানার পুলিশ সুজিত দেবনাথ (২৯), সঞ্জয় পাটারি (২৪), বিশ্বজিৎ পাল (৪৬), সিবাস দেবনাথ(৫০) এবং জয়ন্ত দেবনাথ (৪৬)-কে গ্রেফতার করে৷ আজ তাদের সাব্রুম আদালতে সোপর্দ করেছিল পুলিশ৷ আদালত তাঁদের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে পাঠিয়েছে৷

Releated Posts

ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণন

ইটানগর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সীমান্ত সুরক্ষায় অরুণাচল প্রদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে মন্তব্য করেছেন উপরাষ্ট্রপতি…

ByByNews Desk Sep 9, 2026

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ রাজ্যপাল আর এন রবির

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজে গতি আনতে নতুন অস্থায়ী রেজিস্ট্রার ও ফিনান্স অফিসার নিয়োগ করলেন…

ByByNews Desk Sep 9, 2026

কোচবিহারে ৯০ লক্ষ টাকার সোনার বিস্কুটসহ যুবক গ্রেফতার

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার সাহেবগঞ্জ এলাকায় নিয়মিত নাকা চেকিংয়ের সময় ৬৮১ গ্রামেরও বেশি…

ByByNews Desk Sep 9, 2026

উৎসবের মরশুমে সোনা কেনায় লাগাম টানার মোদির আবেদন, অর্থনীতি বনাম রাজনৈতিক সমীকরণের প্রশ্ন

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উৎসবের মরশুমের আগে ভারতীয়দের অপ্রয়োজনীয় সোনা কেনা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top