News Flash

  • Home
  • Uncategorized
  • Three shops were gutted : বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়েছে তিনটি দোকান
Image

Three shops were gutted : বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়েছে তিনটি দোকান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ সেপ্টেম্বর।। বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়েছে তিনটি দোকান ।ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুরে গোলাঘাটি বাজারে । উত্তর বাজারে দেবাশীষ দেবনাথের গাড়ি যন্ত্রাংশের দোকানে আগুনের সূত্রপাত। দোকানটি তখন বন্ধ ছিল। দোকান বন্ধ করে দেবাশীষ দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়িতে গিয়েছিল। দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে গোটা দোকান আগুনের গ্রাসে চলে যায়। পাশের টিফিনের দোকান এবং দীর্ঘদিন বন্ধ থাকা সিট্যু অফিসটিও পুড়ে ছাই হয়ে যায়। বাজার ব্যবসায়ী, স্থানীয় জনতা এবং পথচারীরা আগুন নেভানোর কাজে ঝাঁপিয়ে পড়ে। বিশালগড় থেকে দ্রুত ছুটে যান দমকল বাহিনী। নিয়ন্ত্রণে চলে আসে আগুন।

অল্পতেই রক্ষা পায় অন্যান্য দোকানপাট এবং পাশের বাড়িঘর। তিনটি দোকান পুড়েছে। চলতি বছরের ২০ জানুয়ারি এই বাজারের ছয়টি দোকান আগুনে ছাই হয়ে গিয়েছিল। আট মাসের মাথায় ফের আগুনের ঘটনায় ব্যবসায়ীরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছিল। গত জানুয়ারি মাসে অগ্নিকাণ্ডের পর গোলাঘাটিতে স্থায়ী ফায়ার স্টেশন স্থাপনের দাবিতে দমকল বাহিনীর গাড়ি আটকে আন্দোলন করেছিলেন স্থানীয় জনতা। বিধায়ক, জেলা শাসক সহ সরকারি আধিকারিকেরা দাবি পূরণের আশ্বাস দিয়েছিল। কিন্তু আট মাসেও দাবি পূরণ হয়নি। এ কারণে মঙ্গলবার ফের দমকল বাহিনীর গাড়ি আটকে রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা। পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে যান দমকল আধিকারিক কুন্তল দেববর্মা। মন্ডল সভাপতি রামকৃষ্ণ সাহা এবং স্থানীয় জনতার সঙ্গে তিনি বৈঠক করেন। বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা টেলিফোনে বিষয়টি সরকারের গোচরে রয়েছে বলে জানান। ফায়ার স্টেশন স্থাপনের দাবি পূরণ হওয়ার আশ্বাস পাওয়ার পর আন্দোলন প্রত্যাহার করে নেন ক্ষুব্ধ জনতা। দীর্ঘ তিন ঘন্টা পর ঘেরাও মুক্ত হন দমকল বাহিনীর জওয়ানরা।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top