News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভিকি খুনকাণ্ডের ঘটনায় আটক দুই অভিযুক্তকে ফের রিমান্ডে পাঠালো আদালত
Image

ভিকি খুনকাণ্ডের ঘটনায় আটক দুই অভিযুক্তকে ফের রিমান্ডে পাঠালো আদালত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে: ভিকি খুন কাণ্ডে গ্রেফতার অভিযুক্ত সুস্মিতা সরকার এবং প্রদ্যুৎধর চৌধুরীকে শুক্রবার আবারো আদালতে তোলা হয়। তাদের ফের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।

এ বিষয়ে বিস্তারিত বলতে গিয়ে আইনজীবী শঙ্কর লোধ জানান, অভিযুক্ত প্রদ্যুৎ ধর চৌধুরীকে পুনরায় ছয় দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। সুস্মিতা সরকারকে আরও ৮ দিনের জন্য পুলিশ রিমান্ডে নির্দেশ দিয়েছে আদালত। তিনি আরো জানিয়েছেন আগামীকাল অর্থাৎ শনিবার রাজ্যে নিয়ে আসা হবে ঝাড়খন্ড থেকে আটক আকাশ কর নামে অন্য এক অভিযুক্তকে। তাকে আগামীকাল কোর্টে সোপর্দ করা হবে।

এদিকে আইনজীবী আরো জানান, অভিযুক্ত প্রদ্যুৎধর চৌধুরী গত দু মাসে প্রায় ২০০ অধিক ফোন কল করেছেন। কেন এত ফোন কল করেছেন তিনি সে ব্যাপারে স্পষ্ট তো কোন কিছুই বলছেন না তিনি। তার জন্য তাকে ফের পুলিশ রিমান্ডে নিয়ে জোর জিজ্ঞাসাবাদ চালানো হবে।

অভিযুক্ত সুস্মিতা সরকারকেও জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। সে জানিয়েছে গত ২৭-২৮ তারিখে মৃত দুর্গা প্রসন্ন দেবের সঙ্গে এক মিটিং করেছে সে। তাদের সঙ্গে আরও অনেকেই উপস্থিত ছিলেন। কিন্তু প্রকৃতপক্ষে সেই মিটিংয়ে আর কে কে উপস্থিত ছিলেন সে বিষয়ে মুখ খুলতে নারাজ সুস্মিতা। তাই ফের থাকে পুলিশ রিমান্ডে নিয়ে আরো বিভিন্ন তথ্য তার থেকে বের করার চেষ্টা চালাচ্ছে পুলিশ। অপরদিকে বহিরাজ থেকে আটক আকাশ করকে শনিবার আদালতে সোপর্দ করে তাকে পুলিশ রিমান্ডে0 নিয়ে গিয়ে এ কোন কাণ্ডের আরো গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে বলে ধারণা পুলিশের।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top