News Flash

  • Home
  • দিনের খবর
  • জেলবন্দি অনুব্রতর নাম নিয়ে তৃণমূলকে আক্রমণ অমিত শাহর
Image

জেলবন্দি অনুব্রতর নাম নিয়ে তৃণমূলকে আক্রমণ অমিত শাহর

বীরভূম, ১০ মে (হি.স.) : দুর্নীতি নিয়ে ফের রাজ্যের শাসক দলকে আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কটাক্ষ করলেন জেলবন্দি অনুব্রত মণ্ডলকে।

বীরভূমের মাটিতে দাঁড়িয়ে রামপুরহাটের সভায় তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি অনুব্রতর নাম নিয়ে তৃণমূলকে তোপ দাগেন অমিত শাহ। এদিন তিনি বলেন, ‘তৃণমূলের আমলে বাংলায় বালি-কয়লা-গরু পাচার। তৃণমূল মানেই দুর্নীতি-মাফিয়ারাজ। গরু পাচার করে এখন তিহাড় জেলে বন্দি এখানকার একজন। যাঁরা এখনও গরু-বালি-কয়লা পাচার করছেন, তাঁরা শুধরে যান।

অমিত শাহ বলেন, “বিজেপি বাংলায় ক্ষমতায় এলে উল্টো ঝুলিয়ে সোজা করে দেব। বাংলায় এখন মন্ত্রীর ঘর থেকেও কোটি কোটি টাকার পাহাড় উদ্ধার। চিন্তা করবেন না, তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের জেলে যেতেই হবে।’’

এর আগে এদিন রাণাঘাটের সভায় অমিত শাহ বলেন, “মমতার লজ্জা হওয়া উচিত। তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী, অথচ তাঁর আমলেই সন্দেশখালিতে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top