News Flash

Image

অটো উল্টে আহত শিশু সহ ছয়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে:  যাত্রীবাহী অটো উল্টে শিশুসহ আহত হয়েছেন পাঁচজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার জামজুরি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায়। ঘটনায় আহতরা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার সকালে উদয়পুর থেকে কাকরা বন যাওয়ার পথে জামজুরি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী অটো গাড়ি শিশুসহ ৬ জন যাত্রী নিয়ে রাস্তার মোড় নিতে গিয়ে আচমকা উল্টে যায়। যার ফলে অটোতে থাকা প্রত্যেকেই অল্পবিস্তার আহত হয়েছেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। তড়িঘড়ি  আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যান তারা। অটোটি দ্রুতগতিতে বাক নেওয়ার ফলেই দুর্ঘটনাগ্রস্থ হয়েছে বলে অভিমত প্রত্যক্ষদর্শীদের।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top