News Flash

  • Home
  • দিনের খবর
  • নির্বাচন কমিশনকে চিঠি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
Image

নির্বাচন কমিশনকে চিঠি জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের

কলকাতা, ১০ মে (হি.স. ): শুক্রবার নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। নির্বাচন সদনে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে পাঠানো চিঠিতে রেখা শর্মার অভিযোগ, সন্দেশখালির মহিলাদের অভিযোগ প্রত্যাহার করে নিতে চাপ দেওয়া হচ্ছে।

জাতীয় মহিলা কমিশনের তরফে এক্স হ্যান্ডেলে সেই চিঠির প্রতিলিপি ভাগ করে লেখা হয়েছে, “নজরে এসেছে যে ভোটের মাঝে সন্দেশখালির মহিলাদের অভিযোগ প্রত্যাহার করার জন্য প্রভাবিত করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, চাপ দেওয়া হচ্ছে।” নির্বাচন কমিশন যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে, সেই অনুরোধ করেছে জাতীয় মহিলা কমিশন।

রেখা শর্মা ওই চিঠিতে সরাসরি নালিশ জানিয়েছেন রাজ্যের শাসক শিবির তৃণমূলের দিকে। জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের বক্তব্য, “তৃণমূল কর্মীরা সন্দেশখালির মহিলাদের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন।”

মহিলারা যাতে এই পরিস্থিতির মধ্যে পড়ে অভিযোগ প্রত্যাহার করতে বাধ্য না হয়, সে জন্য নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় পদক্ষেপ করতে অনুরোধ করেছে মহিলা কমিশন।

Releated Posts

জোরপূর্বক ধর্মান্তর ও ‘লাভ জিহাদ’ রুখতে কড়া আইন আনবে পশ্চিমবঙ্গ সরকার: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৬ জুন (আইএএনএস) : পশ্চিমবঙ্গে জোরপূর্বক ধর্মান্তর, ‘লাভ জিহাদ’ এবং ‘ল্যান্ড জিহাদ’ রোধে শীঘ্রই কঠোর আইন আনা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতি, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু

অমরাবতী, ২৬ জুন (আইএএনএস): আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু বলেছেন,…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ম শিথিল করল কেন্দ্র, কমল মান্যতার বোঝা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): খাদ্য ব্যবসায়ীদের জন্য নিয়ন্ত্রক জটিলতা কমাতে এবং ব্যবসা পরিচালনা আরও সহজ করতে খাদ্য নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

পশ্চিমবঙ্গ-উত্তরপূর্বে আইএমকে-কে সক্রিয় করার চেষ্টা জেএমবির, নজরদারিতে গোয়েন্দারা

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে জঙ্গি সংগঠন ইমাম মাহমুদের কাফিলা (আইএমকে)-কে ফের সক্রিয় করার চেষ্টা…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top