News Flash

  • Home
  • Uncategorized
  • Mukul Hazarika of Darang returned home : পাঁচ বছর পর বাংলাদেশের কারাগার থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে স্বদেশে ফিরলেন দরঙের মুকুল হাজারিকা
Image

Mukul Hazarika of Darang returned home : পাঁচ বছর পর বাংলাদেশের কারাগার থেকে ত্রিপুরা সীমান্ত দিয়ে স্বদেশে ফিরলেন দরঙের মুকুল হাজারিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৩ সেপ্ঢেম্বর৷৷ তিন বছর কারাগারে বন্দিদশা এবং পরবর্তীতে আর্থিক দৈন্যতার দরুন স্বদেশে ফিরতে না পেরে আরও দু-বছর, মোট পাঁচ বছর বাংলাদেশে কাটিয়ে অসমের দরং জেলার বাসিন্দা মুকুল হাজারিকা (৪৫) ত্রিপুরা সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন৷ আজ সোমবার সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ দক্ষিণ ত্রিপুরার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বিলোনিয়া চেকপোস্ট দিয়ে বিজেবি কর্তৃপক্ষ মুকুল হাজারিকাকে বিএসএফ এবং অসম পুলিশের হাতে তুলে দিয়েছে৷ আইনি প্রক্রিয়া শেষে তাঁকে গ্রহণ করেন দরং জেলার পুলিশ সুপার সুশান্তবিশ্ব শর্মা৷ মূলত পুলিশ সুপার সুশান্তবিশ্ব শর্মার তৎপরতায় তাঁর স্বদেশে ফেরা সম্ভব হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল৷


আজ সোমবার সকালে বিলোনিয়া থানার ওসি স্মৃতিকান্ত বর্ধন, অসমের দরং জেলার পুলিশ সুপার সুশান্তবিশ্ব শর্মা এবং বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলেন বিজেবি আধিকারিকরা৷ এর পর উভয় দেশের পুলিশ ও সীমান্ত রক্ষী বাহিনীর আধিকারিকরা বৈঠকের মাধ্যমে আইনি নথিপত্রে স্বাক্ষর করেন৷ স্বাক্ষর প্রক্রিয়া সম্পন্ন হলে বিলোনিয়া চেকপোস্ট দিয়ে ভারত ভূখণ্ডে প্রবেশ করেন মুকুল হাজারিকা৷ এখানেই মুকুলকে তাঁর বাবা ফুলেশ্বর হাজরিকার হাতে তুলে দেন পুলিশ সুপার সুশান্তবিশ্ব শর্মা৷ আজই মুকুল ও তাঁর বাবা ফুলেশ্বরকে নিয়ে অসমের দরং জেলার মঙ্গলদৈ থানার অন্তর্গত কেওটপাড়া গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন পুলিশ সুপার সুশান্তবিশ্ব৷


এখানে উল্লেখ করা যেতে পারে, আজ থেকে পাঁচ বছর আগে ২০১৬ সালের মে মাসে মঙ্গলদৈ থানার অন্তর্গত কেওটপাড়া গ্রামের বাড়ি থেকে বেরিয়েছিলেন পেশায় রিকশা চালক বছর ৪০-এর মুকুল হাজারিকা৷ পরিবারের সদস্যরা মুকুল হাজরিকাকে সম্ভাব্য বহু জায়গায় খুঁজে না পেয়ে, মঙ্গলদৈ থানায় নিখোঁজ সংক্রান্ত এফআইআর করেন৷
এর পর বহুদিন তাঁর কোনও খবর পাওয়া যাচ্ছিল না৷ পরবর্তীতে ২০১৯ সালের ৫ মে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে একটি চিঠি আসে, গত তিন বছর মুকুল হাজারিকা সে দেশের ফেনি কারাগারে বন্দি ছিলেন৷ ওই দিন (২০১৯ সালের ৫ মে) মুকুল হাজরিকার বন্দিদশার মেয়াদ সম্পূর্ণ হয়েছে৷ তাঁকে নিয়ে যেতে তাঁর পরিবারের কাছে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ৷ কিন্তু আর্থিক অসচ্ছ্বলতার দরুন তাঁকে নিয়ে আসতে পারছিলেন না তাঁর বাবা৷


বাবা ফুলেশ্বর হাজারিকা কোনও রকম দিনহাজিরা করে মুকুলের পত্নী সহ তিন সন্তানের পরিবারের ভরণ-পোষণ চালিয়ে নিচ্ছিলেন৷ তাঁদের স্বপ্ণ ছিল, বাংলাদেশ থেকে যে কোনও উপায়ে মুকুলকে ফিরিয়ে আনা৷ দরিদ্র ফুলেশ্বর অসম সরকার তথা জেলা প্রশাসনের কাছে তাঁর ছেলে মুকুলকে বাড়ি ফিরিয়ে আনতে কোনও ব্যবস্থা গ্রহণের আর্জি জানাচ্ছিলেন৷ কিন্তু লাভ হয়নি৷


ইত্যবসরে এই খবর পান দরঙের নবাগত পুলিশ সুপার সুশান্তবিশ্ব শর্মা৷ সব শুনে তিনি তাঁকে স্বদেশে ফেরাতে মাঠে নামেন৷ ইতিমধ্যে উভয় দেশের বিদেশ মন্ত্রকস্তরের যাবতীয় ক্রিয়া শেষ হয়৷ সে অনুযায়ী মুকুলের বাবা ফুলেশ্বর হাজারিকা, মঙ্গলদৈ থানার ওসি দানেজিৎ দেউরি সহ পুলিশের এক দল নিয়ে গতকালই বিলোনিয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন দরঙের পুলিশ সুপার সুশান্তবিশ্ব শর্মা৷ এদিকে ছেলে মুকুলকে পেয়ে আনন্দে আত্মহারা বাবা ফুলেশ্বর হাজারিকা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top