News Flash

  • Home
  • দেশ
  • বুথকর্মীদের মালা পড়িয়ে সম্মান জানালেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার
Image

বুথকর্মীদের মালা পড়িয়ে সম্মান জানালেন বিজেপি প্রার্থী সুভাষ সরকার

বাঁকুড়া, ২৬ এপ্রিল (হি.স.) : বুথস্তরের কর্মীদের মালা পড়িয়ে সম্মান জানালেন বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার। পাশাপাশি আগামী নির্বাচনে তৃণমূলের গুন্ডা বাহিনী থেকে ভোটারদের সতর্ক করলেন তিনি। শুক্রবার সকালে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাঃ সুভাষ সরকার তালডাংরা বিধানসভার হাঁড়মাসড়া গ্রামে এক কর্মী সভায় উপস্থিত ছিলেন। তিনি সেখানে উপস্থিত বুথ সভাপতি ও কর্মীদের সতর্ক করে বলেন, তৃণমুল সিপিআইএমের থেকেও বেশি ভয়ঙ্কর। কারণ সিপিআইএম ভোট কেন্দ্রে বৈজ্ঞানিক পদ্ধতিতে রিগিং করতো। আর তৃণমূল সেসবের ধার ধারে না। ওঁরা সন্ত্রাস করে ভয়ভীতি দেখিয়ে বুথের ভিতরে ছাপ্পা মারবে। সেইসব তৃণমূলী গুন্ডাদের কিভাবে রাজনৈতিক কৌশল প্রয়োগ করে শান্ত করতে হবে তার কিছু কৌশলও তিনি এদিন বাতলে দেন। এরফলে বুথ স্তরের কর্মীরা থেকে অন্যান্য বিজেপি কর্মী তথা যারা সংগঠনের আসল কান্ডারী তাঁরা সাহস ও ভরসা পায়। এরপর তিনি প্রত্যেক বুথ সভাপতিকে ফুলের মালা পড়িয়ে সম্মান জানান। এটাই বিজেপির গঠনতন্ত্রের মূল ভিত্তি বলে ডা: সুভাষ সরকার বলেন, এরাই আমাদের শক্তি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এদের জন্য গর্বিত।

Releated Posts

হাবড়ায় ১৪ বছরের নাবালিকাকে মাদক খাইয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার দুই যুবক

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবড়া এলাকায় ১৪ বছরের এক নাবালিকাকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণের…

ByByNews Desk Sep 14, 2026

দেশজুড়ে গণেশ চতুর্থীর উৎসব, মহারাষ্ট্রের মন্দির ও প্যান্ডেলে ভক্তদের ঢল

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্র-সহ দেশের বিভিন্ন প্রান্তে সোমবার মহা উৎসাহ, ধর্মীয় আবেগ ও ভক্তির সঙ্গে পালিত হচ্ছে…

ByByNews Desk Sep 14, 2026

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top