News Flash

  • Home
  • খেলা
  • পঞ্চম ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে আগামীকাল
Image

পঞ্চম ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে আগামীকাল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। পঞ্চম ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে প্রতিযোগিতা আগামী ২৮ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে। ধলেশ্বরস্থিত প্রান্তিক ক্লাবে হবে আসর। ওই দিন সকাল সাড়ে ১০ টায় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান রতন সাহা, সচিব সুজিত রায়, ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ, যুগ্ম সচিব স্বপন সাহা, উদ্যোক্তা সংস্থার সভাপতি দিব্যেন্দু দত্ত, সহ-সভাপতি অধীর দেবরায় এবং ২৪ নং ওয়ার্ডের কর্পোরেটর সুখময় সাহা। দুপুর আড়াইটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ত্রিপুরা ক্রীড়া সাংবাদিক ক্লাবের সভাপতি সরযু চক্রবর্তী। আসরে ৭ জেলার প্রায় ৩৪০ জন খেলোযাড় অংশ নেবে। শনিবার বিকেলেই বিভিন্ন মহকুমার খেলোয়াড়রা রিপোর্ট করবে। সাব-জুনিয়র, জুনিয়র এবং সিনিয়র – এই তিন বিভাগে হবে প্রতিযোগিতা। ৫ মে কলকাতায় অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্যারাটে উৎসব। ওই আসরে অংশ নিতে ৬ সদস্যের ত্রিপুরা দল এবারের আসর থেকে বাছাই করা হবে। ত্রিপুরা স্পোর্টস ক্যারাটে সংস্থার সচিব কৃষ্ণ সূত্রধর এ খবর জানান। এদিকে রাজ্য আসরে সদর মহকুমার খেলোয়াড়রা যাতে ভালো ফলাফল করতে পারে তা মাথায় রেখে আশ্রম চৌমুহনী সংলগ্ন শতদল সঙ্ঘে জোড় কদমে প্রস্তুতি চলছে। ‌

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top