News Flash

  • Home
  • Uncategorized
  • প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজ
Image

প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজ

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (হি.স) : প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা অস্কার ফার্নান্ডেজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

আজ সোমবার কর্নাটক ম্যাঙ্গালোরের একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন অস্কার ফার্নান্ডেজ। চলতি বছরের জুলাইয়ে নিজের বাড়িতে যোগব্যায়াম করতে গিয়ে পড়ে গিয়েছিলেন তিনি। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার কারণে অস্ত্রোপচারের হয় তাঁর। ভর্তি ছিলেন আইসিইউতে।


ইউপিএ সরকারের আমলে সড়ক পরিবহন মন্ত্রী ছিলেন অস্কার ফার্নান্ডেজ। সনিয়া ও রাহুল গান্ধী ঘনিষ্ঠ নেতা হিসাবেই অস্কার ফার্নান্ডেজ পরিচিত ছিলেন। ১৯৮০ সালে কর্নাটকের উদুপি আসন থেকে লোকসভায় নির্বাচিত হন তিনি। একই আসন থেকে ১৯৮৪, ১৯৮৯, ১৯৯১ এবং ১৯৯৬ সালে পুনরায় লোকসভায় সদস্য হন এই নেতা। ১৯৯৮ ও ২০০৪ -এ সালে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন ফার্নান্ডেজ।

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিএমও-র তরফে ট্যুইটারে লেখা হয়েছে, রাজ্যসভার সদস্য অস্কার ফার্নান্ডেজের মৃত্যুতে শোকাহত। দুঃখের এই সময়ে তাঁর পরিবার এবং শুভাকাঙ্খীদের জন্য প্রার্থনা করি। তাঁর আত্মার শান্তি কামনা করি।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top