News Flash

  • Home
  • Uncategorized
  • Acquitted in a defamation case : অনলাইন লটারি দুর্নীতি নিয়ে মানহানি মামলায় ধাক্কা খেলেন প্রাক্তন অর্থ মন্ত্র বাদল চৌধুরী, প্রাক্তন বিরোধী দলনেতা রতন লাল নাথ সহ আরও ৩ অভিযুক্তকে মামলা থেকে অব্যাহতি
Image

Acquitted in a defamation case : অনলাইন লটারি দুর্নীতি নিয়ে মানহানি মামলায় ধাক্কা খেলেন প্রাক্তন অর্থ মন্ত্র বাদল চৌধুরী, প্রাক্তন বিরোধী দলনেতা রতন লাল নাথ সহ আরও ৩ অভিযুক্তকে মামলা থেকে অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ সেপ্টেম্বর।। অনলাইন লটারি দুর্নীতি নিয়ে মানহানির মামলায় বড়সর ধাক্কা খেলেন প্রাক্তন অর্থ মন্ত্রী বাদল চৌধুরী। ওই মামলা পরিচালনার অযোগ্য বিবেচনা করে অভিযুক্ত প্রাক্তন বিরোধী দলনেতা তথা বর্তমান শিক্ষা মন্ত্রী সহ আরও তিনজনকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে আদালত। তাতে আবারও প্রমাণিত হয়েছে, অনলাইন লটারি দুর্নীতি নিয়ে প্রাক্তন বিরোধী দলনেতার অভিযোগ এবং সিবিআই তদন্তের দাবির যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। এক্ষেত্রে বাম জমানায় ওই দুর্নীতির ঘটনায় বর্তমান ত্রিপুরা সরকার নতুন করে তদন্ত শুরু করবে কি, সেই প্রশ্ন উঠেছে।


২০০৫ সালে তত্কালীন বামফ্রন্ট সরকার ভিডিওকনের সাথে অনলাইন লটারি নিয়ে চুক্তি করেছিল। কিন্ত, তাতে প্রচুর দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ উঠেছিল। তত্কালীন বিরোধী দলনেতা রতন লাল নাথ ওই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এবং সাংবাদিক সম্মেলনে সমস্ত তথ্য তুলে ধরেছিলেন। তিনি অনলাইন লটারি দুর্নীতির সিবিআই তদন্তের দাবিও তুলেছিলেন। কিন্ত, তদানিন্তন ত্রিপুরা সরকার কোন তদন্ত করেনি। বরং অনলাইন লটারি বন্ধ করে দিয়েছিল।


এদিকে দুর্নীতি ঘটনায় মুখ বাঁচাতে তত্কালীন অর্থমন্ত্রী বাদল চৌধুরী বিরোধী দলনেতা রতন লাল নাথ ও আরও তিনজনের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। আশ্চর্য্যের বিষয় হল, ওই মামলা বাদল একদিনের জন্যও আদালতে হাজিরা দেননি। দীর্ঘ বছর শুনানি শেষে আজ পশ্চিম জেলা অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারকের রায়ে ওই মামলা থেকে রতন লাল নাথ সহ সমস্ত অভিযুক্তদের অব্যাহতি দিয়েছেন।

আদালত রায়ে বলেছে, সিআরপিসি ১৯৯(২) ধারা মোতাবেক ওই মামলা পরিচালনার জন্য অযোগ্য। কারণ, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে মামলাকারী ব্যর্থ হয়েছেন। আদালতের বক্তব্য, বাদল চৌধুরীর মানহানি হয়েছে আদালতে তা প্রমাণিত হয়নি। তাই, ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ৫০০, ৫০১ এবং ৩৪ ধারায় দায়ের মামলা থেকে রতন লাল নাথ সহ আরও তিনজনকে অব্যাহতি দেওয়া হল।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top