News Flash

  • Home
  • Uncategorized
  • Priority has been given to setting up industries : রাজ্যের অর্থনৈতিক বিকাশে শিল্প স্থাপনের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে : শিল্প ও বণিজ্য মন্ত্রী
Image

Priority has been given to setting up industries : রাজ্যের অর্থনৈতিক বিকাশে শিল্প স্থাপনের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে : শিল্প ও বণিজ্য মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ সেপ্ঢেম্বর৷৷রাজ্যের অর্থনৈতিক বিকাশে শিল্প স্থাপনের উপর অগ্রাধিকার দেওয়া হয়েছে৷ রাজ্যে নতুন নতুন শিল্প কারখানা স্থাপনের লক্ষ্যে শিল্প ও বাণিজ্য দপ্তরকে পরিকল্পনা গ্রহণ করে কাজ করতে হবে৷ রাজ্যে নতুন শিল্প স্থাপনে উদ্যোগীদের উৎসাহ দেওয়ার পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার হাতও বাড়িয়ে দিতে হবে৷ আজ সচিবালয়ের ২নং সভাকক্ষে শিল্প ও বাণিজ্য দপ্তরের বিভিন্ন কর্মসূচির পর্যালোচনা করে শিল্প ও বাণিজ্য মন্ত্রী মনোজ কান্তি দেব একথা বলেন৷ পর্যালোচনা সভায় তিনি আরও বলেন, বর্তমান রাজ্য সরকার গত সাড়ে তিন বছরে রাজ্যের শিল্প উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে চলছে৷ শিল্প ও বাণিজ্য দপ্তরের যে সমস্ত প্রকল্প রয়েছে তা দ্রত ও সময়ের মধ্যে রূপায়ণ করার উপর গুরুত্ব দিতে হবে৷ শিল্পের পরিকাঠামোগত উন্নয়নে সময় সময় শিল্প কেন্দ্রগুলি পরিদর্শন করার উপরও গুরুত্ব আরোপ করেন মন্ত্রী শ্রীদেব৷


সভায় শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা টি কে চাকমা জানান, রাজ্যে ২০১৭-১৮ থেকে ২০২০-২১ এই চারটি অর্থবর্ষে ৫,৮৫৮টি ক্ষুদ্র, ৮৬৮টি ছোট এবং ২৯টি মাঝারি শিল্প ইউনিট রেজিস্ট্রেশন হয়েছে৷ তাতে মোট ৪৫ হাজার ৭৭২ জনের কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টি হয়েছে৷ বিনিয়োগ হয়েছে মোট ৯৫০ কোটি ৬৮ লক্ষ টাকা৷ তিনি আরও জানান, রাজ্যে বর্তমানে ৭টি ইণ্ডাস্ট্রিয়াল এস্টেট এবং বোধজংনগর ও আরকে নগরে ২টি ইণ্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার রয়েছে৷ বোধজংনগর শিল্পা’লে রয়েছে ফুড পার্ক, ব্যাম্বো পার্ক, এ’পোর্ট প্রোমোসন ইণ্ডাস্ট্রিয়াল পার্ক, রাবার পার্ক ইত্যাদি৷ শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা জানান, প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন প্রকল্পে ২০১৮-১৯ থেকে ২০২০-২১ এই তিন অর্থবছরে মোট ৩,১৬৯ জনকে ১৮৯ কোটি ৮৩ লক্ষ টাকার ঋণ প্রদান করা হয়েছে৷ এছাড়াও ঐ তিন অর্থবছরে স্বাবলম্বন প্রকল্পে ৬ হাজার ৪৪ জনকে ১৬৭ কোটি ৫৮ লক্ষ টাকার ঋণ প্রদান করা হয়েছে৷ তিনি জানান, রাজ্যে বর্তমানে শ্রীনগর এবং কমলাসাগরে ২টি বর্ডার হাট রয়েছে৷ কমলপুর ও রাগনায় আরও ২টি বর্ডার হাট স্থাপনের অনুমোদন পাওয়া গেছে৷ রাজ্যে ২০১৮-১৯ থেকে ২০২০-২১ অর্থবর্ষে মোট ১,৯৪৫ কোটি ৪৬ লক্ষ টাকার বৈদেশিক বাণিজ্য হয়েছে৷


শিল্প দপ্তরের অধিকর্তা সভায় আরও জানান, রাজ্যে বর্তমানে ১৮টি সরকারি এবং ২টি বেসরকারি শিল্প প্রশিক্ষণ প্রতিষ্ঠান রয়েছে৷ তাতে মোট ৪,১৫০ জনের পড়াশুনার সুুযোগ রয়েছে৷ এছাড়াও সভায় তিনি চা শিল্প, বাঁশ শিল্প, রাবার শিল্প, প্রাক’তিক গ্যাস, খাদ্য প্রক্রিয়াকরণ ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন৷ পর্যালোচনা সভায় স্কিল ডেভেলপমেন্ট অধিকর্তা স’য় চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা ২.০ প্রকল্পে এখন পর্যন্ত ২৯ হাজার ৮৯১ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ সমর্থ প্রকল্পে ২০২১-২২ অর্থবর্ষে ১,৫৪৮ জনকে হস্ততাঁত ও হস্তকারু শিল্পের উপর প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ এছাড়াও স্কিল ডেভেলপমেন্ট দপ্তর জনজাতি কল্যাণ দপ্তরের অর্থে ৫৪০ জনকে, তপশিলী জাতি কল্যাণ দপ্তরের ফাণ্ডে ২৬৮ জনকে, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের ফাণ্ডে ৩৬৯ জনকে, বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট ফাণ্ডে মোট ২,৪১৯ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়েছে৷ এরমধ্যে অনেকের কর্মসংস্থানের সুুযোগ সৃষ্টি করেও দেওয়া হয়েছে৷ পর্যালোচনা সভায় শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব ডা. প্রশান্ত কুমার গোয়েল ও দপ্তরের অন্যান্য পদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top