News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় বড়মুড়ার গভীর জঙ্গলে তিন মাসের কন্যা শিশু উদ্ধার, চাঞ্চল্য
Image

ত্রিপুরায় বড়মুড়ার গভীর জঙ্গলে তিন মাসের কন্যা শিশু উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ৪ সেপ্টেম্বর (হি. স.) : সামাজিক অবক্ষয়ের এক উজ্জ্বল নমুনা দেখা গেল ত্রিপুরায়। বড়মুড়া পাহাড়ের গভীর জঙ্গলে ফুটফুটে এক কন্যা সন্তান উদ্ধার হয়েছে। শিশুটির বয়স মাত্র তিন মাস হবে বলে চিকিত্সকরা জানিয়েছেন। জঙ্গলে কন্যা শিশু উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য চড়িয়ে পড়েছে।


আজ সকালে তেলিয়ামুড়ার বাসিন্দা পরিমল মল্লিক আগরতলা থেকে বাইকে চেপে বাড়ি যাচ্ছিলেন। বড়মুড়া পাহাড়ের খামতিংবাড়ি এলাকায় জঙ্গলে বাচ্চার কান্নার শব্দ শুনতে পান তিনি। তখন তিনি বাইক থেকে নেমে স্থানীয় জনগণকে একত্রিত করেন এবং জঙ্গলের ভেতরে খুজতে যান। জঙ্গলের ভেতরে কিছুটা যেতেই ফুটফুটে এক কন্যা সন্তান মাটিতে পরে রয়েছে দেখতে পান তারা। শিশুটির শরীরে বস্ত্র ছিল না এবং পোকামাকড় শিশুটিকে কামরাচ্ছিল। স্থানীয় জনগণ তখন কাপড় দিয়ে মুড়িয়ে তুলে আনেন এবং তেলিয়ামুড়া থানায় খবর দেন।


খবর পেয়ে তেলিয়ামুড়া থানার সাব-ইন্সপেক্টর প্রীতম দত্তের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে আসেন এবং শিশুটিকে হাসপাতালে নিয়ে যান। তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিত্সকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানিয়েছেন, শিশুটি সুস্থ আছে। এ-বিষয়ে পরিমল মল্লিক বলেন, আগরতলা থেকে তেলিয়ামুড়া বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় খামতিংবাড়ি এলাকায় গভীর জঙ্গল থেকে বাচ্চার কান্নার শব্দ শুনে থেমে যাই। এরপর স্থানীয় জনগণদের সহযোগিতায় ওই শিশুটি উদ্ধার করা সম্ভব হয়েছে।


সাব-ইন্সপেক্টর প্রীতম দত্ত জানিয়েছেন, শিশুটি এখন হাসপাতালে ভর্তি রয়েছে। চিকিত্সকরা জানিয়েছেন, চিন্তার কোন কারণ নেই। সাথে তিনি যোগ করেন, ইতিমধ্যে চাইল্ড লাইনকে খবর দেওয়া হয়েছে। মহকুমা শিশু কল্যাণ সমিতির সাথে আলোচনা ক্রমে শিশুটিকে চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, এখনো পর্যন্ত শিশুটির অধিকার দাবি করে কেউ এগিয়ে আসেনি।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top