News Flash

  • Home
  • Uncategorized
  • হাই জাম্পে রুপো জিতলেন প্রবীণ কুমার, মোদী বললেন কঠোর পরিশ্রমের ফল
Image

হাই জাম্পে রুপো জিতলেন প্রবীণ কুমার, মোদী বললেন কঠোর পরিশ্রমের ফল

টোকিও, ৩ সেপ্টেম্বর (হি.স.): টোকিও প্যারালিম্পিকে একাদশতম পদক এল ভারতের ঝুলিতে। শুক্রবার ছেলেদের হাই জাম্পে (টি৬৪) রুপো জিতলেন প্রবীণ কুমার (স্পোর্ট ক্লাস টি৪৪)। রুপো জয়ের পর প্রবীণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর বার্তা, প্রবীণের কঠোর পরিশ্রমের ফল এই পদক। ২.০৭ মিটার লাফিয়ে এশিয়ান রেকর্ড গড়েছেন প্রবীণ কুমার, ছেলেদের টি৬৪ বিভাগে পদক জিতলেন তিনি। গ্রেট ব্রিটেনের জোনাথন ব্রুম এডওয়ার্ডের সঙ্গে টাই হয়ে গিয়েছিল প্রবীণের। ১৮ বছরের ভারতীয় হাই জাম্পার টাইব্রেকারে গিয়ে হেরে যান। জোনাথন ২.১০ মিটার লাফিয়ে সোনা জিতে নেন। ব্রোঞ্জ পেয়েছেন পোল্যান্ডের মেসিয়েজ লেপিয়াটো।

রুপোজয়ী প্রবীণ কুমারকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, “প্যারালিম্পিকে রুপো জয়ের জন্য প্রবীণ কুমারের প্রতি গর্বিত। প্রবীণের কঠোর পরিশ্রম ও নিষ্ঠার ফল এই পদক। তাঁকে অভিনন্দন। ভবিষ্যতের জন্য শুভকামনা করছি।” প্রসঙ্গত, ২০১৯ সালে প্যারা স্পোর্টসে অংশ নেন প্রবীণ। এই মুহূর্তে বিশ্বের ক্রমতালিকায় তিন নম্বরে তিনি। তবে হাই জাম্প নয়, প্রবীণ খেলাধুলার জগতে আসেন ভলিবল দিয়ে। জাতীয় প্যারা অ্যাথলিট কোচ সত্যপাল সিংয়ের হাত ধরে হাই জাম্পে আসেন প্রবীণ। তাঁর প্রশিক্ষণেই নিজেকে তৈরি করেন প্রবীণ।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top