Posts of - January 1, 2021
ভারতে ১৭.৩১-কোটি করোনা-টেস্ট, সক্রিয় রোগী কমে ২.৪৭ শতাংশ
নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা আরও নিম্নমুখী। একইসঙ্গে ভারতে ১৭.৩১ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা।…
নতুন করে শুরু করার সুযোগ দেয় নতুন বছর : রাষ্ট্রপতি
নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইট করে রাষ্ট্রপতি লিখেছেন, নতুন…
সুস্বাস্থ্য, আনন্দ ও সমৃদ্ধি বয়ে আনুক নতুন বছর : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): দেখতে দেখতে চলে এল ইংরেজি নতুন বছর ২০২১। দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানালেন…
সোশাল অডিট ইউনিট অধিকর্তার কার্যালয়ের ওয়েবসাইটের সূচনা
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ আজ এক অনুষ্ঠানে সোশাল অডিট ইউনিট অধিকর্তার কার্যালয়ের ওয়েবসাইট চালু হয়েছে৷ ওয়েবসাইটটি হলwww.socialaduittripura.gov.in…

কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধী
নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.) : নববর্ষের শুভেচ্ছাতে দিল্লিতে কৃষক আন্দোলনের কথা মনে করিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েই তিনি টুইট করে লেখেন, “আমার সমর্থন কৃষক ও শ্রমিকদের সঙ্গে রয়েছে, যারা সম্মান ও মর্যাদার সঙ্গে অন্যায়কারী শক্তির সঙ্গে লড়ছে।” এক মাস আগে কৃষক আন্দোলন শুরু হওয়ার সময় থেকেই আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছে কংগ্রেস। নববর্ষের শুভেচ্ছাতে উঠে এল কৃষকদের কথা টুইটে রাহুল গান্ধী লেখেন, “নতুন বছরের শুরুতে আমরা যাদের হারিয়েছি, তাঁদের স্মরণ করি। যারা আমাদের সুরক্ষার জন্য আত্মত্যাগ করেন, তাঁদেরকেও ধন্যবাদ জানাই। কৃষক ও শ্রমিকদের সঙ্গেই রয়েছে আমার সমর্থন, যারা অন্যায় শক্তির সঙ্গে সম্মান ও মর্যাদার সঙ্গে লড়াই করছেন। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।” গত ২৪ ডিসেম্বর রাহুল গান্ধী দলের অন্যান্য নেতৃত্বদের সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গেও দেখা করে এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানান।
নতুন করে ৯৯০ বেড়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত ৫ ,১৪,৫০০ জন
ঢাকা, ১ জানুয়ারি (হি.স.) : বাংলাদেশে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯০ জন। ফলে দেশটিতে এপর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা হল ৫,১৪,৫০০ জন । শুক্রবার বিকালে বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে সেদেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়ে । ওই বুলেটিনে আরও বলা হয় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে । ফলে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৭,৫৭৬ জন । পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১,১৯৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪, ৫৮,৬৫৬ জন হয়েছে।

































