ঢাকা, ১ জানুয়ারি (হি.স.) : বাংলাদেশে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯০ জন। ফলে দেশটিতে এপর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা হল ৫,১৪,৫০০ জন । শুক্রবার বিকালে বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে সেদেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়ে ।
ওই বুলেটিনে আরও বলা হয় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জনের মৃত্যু হয়েছে । ফলে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৭,৫৭৬ জন । পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১,১৯৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪, ৫৮,৬৫৬ জন হয়েছে।



















