News Flash

Posts of - January 1, 2021

কৃষকদের পাশে থাকার বার্তা দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানালেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.) : নববর্ষের শুভেচ্ছাতে দিল্লিতে কৃষক আন্দোলনের কথা মনে করিয়ে দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । কৃষক আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েই তিনি টুইট করে লেখেন, “আমার সমর্থন কৃষক ও শ্রমিকদের সঙ্গে রয়েছে, যারা সম্মান ও মর্যাদার সঙ্গে অন্যায়কারী শক্তির সঙ্গে লড়ছে।” এক মাস আগে কৃষক আন্দোলন শুরু হওয়ার সময় থেকেই আন্দোলনকারীদের সমর্থন জানিয়েছে কংগ্রেস। নববর্ষের শুভেচ্ছাতে উঠে এল কৃষকদের কথা টুইটে রাহুল গান্ধী লেখেন, “নতুন বছরের শুরুতে আমরা যাদের হারিয়েছি, তাঁদের স্মরণ করি। যারা আমাদের সুরক্ষার জন্য আত্মত্যাগ করেন, তাঁদেরকেও ধন্যবাদ জানাই।  কৃষক ও শ্রমিকদের সঙ্গেই রয়েছে আমার সমর্থন, যারা অন্যায় শক্তির সঙ্গে সম্মান ও মর্যাদার সঙ্গে লড়াই করছেন। নতুন বছরের শুভেচ্ছা সবাইকে।” গত ২৪ ডিসেম্বর রাহুল গান্ধী দলের অন্যান্য নেতৃত্বদের সঙ্গে নিয়ে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের  সঙ্গেও দেখা করে এই বিষয়ে হস্তক্ষেপের আবেদন জানান।

ByByadmin Jan 1, 2021

নতুন করে ৯৯০ বেড়ে বাংলাদেশে করোনায় আক্রান্ত ৫ ,১৪,৫০০ জন

ঢাকা, ১ জানুয়ারি (হি.স.) : বাংলাদেশে নতুন করোনায় আক্রান্ত হয়েছেন ৯৯০ জন। ফলে দেশটিতে এপর্যন্ত করোনায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা হল ৫,১৪,৫০০ জন । শুক্রবার বিকালে বাংলাদেশ  স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে সেদেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়ে ।  ওই বুলেটিনে আরও বলা হয় গত ২৪ ঘণ্টায় নতুন  করে ১৭ জনের মৃত্যু হয়েছে । ফলে করোনায় মোট  মৃতের সংখ্যা বেড়ে  হল ৭,৫৭৬ জন । পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১,১৯৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪, ৫৮,৬৫৬ জন হয়েছে।

ByByadmin Jan 1, 2021

জমে বরফ লাদাখের দ্রাস, গুলমার্গ কাঁপছে -৯ ডিগ্রিতে

শ্রীনগর, ১ জানুয়ারি (হি.স.): প্রবল ঠাণ্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা। ঠাণ্ডায় জবুথবু কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখও। জমে বরফ হয়ে গিয়েছে কাশ্মীর উপত্যকা এবং লাদাখের বিভিন্ন প্রান্ত। শুক্রবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা পারদ নেমেছে মাইনাস ৬.৪ ডিগ্রি সেলসিয়াসে। প্রবল ঠাণ্ডায় জমে গিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের দ্রাস শহর। দ্রাসে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার পহেলগামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭.৮ ডিগ্রি, গুলমার্গে মাইনাস ৯.০ ডিগ্রি। লাদাখের লেহ এবং কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৭.০ ডিগ্রি এবং ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। মাত্রাতিরিক্ত ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছেন লেহ এবং লাদাখের মানুষজন। এছাড়াও জম্মু শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ খানিকটা বেড়ে ৪.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।

ByByadmin Jan 1, 2021

রিয়েল এস্টেট সেক্টর মজবুত করার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): দেশের রিয়েল এস্টেট সেক্টর নিরন্তর মজবুত হোক, এই লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শুক্রবার…

ByByadmin Jan 1, 2021
Image Not Found

পাকিস্তানে মৃত্যু বেড়ে ১০,১৭৬, করোনা-মুক্ত ৪.৩৭ লক্ষের বেশি

ইসলামাবাদ, ১ জানুয়ারি (হি.স.): বাড়তে বাড়তে পাকিস্তানে ১০,১৭৬-এ পৌঁছে গেল করোনায় মৃত্যু। বিগত ২৪ ঘন্টায় পাকিস্তানে প্রাণ হারিয়েছেন…

ByByadmin Jan 1, 2021

ঘন কুয়াশায় দিল্লিতে দৃশ্যমানতা তলানিতে, তাপমাত্রা নামল ১.১ ডিগ্রিতে

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): হাড় কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। নামতে নামতে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১.১ ডিগ্রিতে…

ByByadmin Jan 1, 2021
Scroll to Top