News Flash

  • Home
  • Uncategorized
  • রেকর্ড গড়ে ডিসেম্বরে জিএসটি আদায় ১.১৫ লক্ষ কোটির বেশি

রেকর্ড গড়ে ডিসেম্বরে জিএসটি আদায় ১.১৫ লক্ষ কোটির বেশি

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): সবচেয়ে বেশি কর সংগ্রহ হল বছরের শেষ মাসে । ডিসেম্বর মাসে ১.১৫ লক্ষ কোটির বেশি পণ্য পরিষেবা কর (জিএসটি) আদায় হয়েছে । জিএসটি লাঘু হওয়ার পর যা রেকর্ড ।শুক্রবার অর্থমন্ত্রকের বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, গত বছরের শেষ মাসের তুলনায় এমাসে জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেয়েছে প্রায় ১২ শতাংশ।

অর্থমন্ত্রকের বিবৃতিতে বলা হয়, এপর্যন্ত সবচেয়ে বেশি জিএসটি সংগ্রহ হয়েছিল ২০১৯ সালের এপ্রিল মাসে। সে মাসে সরকার ১ লক্ষ ১৩ হাজার ৮৬৬ কোটি টাকা জিএসটি বাবদ আদায় করেছিল। কিন্তু সেই রেকর্ড ভেঙে গেল ডিসেম্বর মাসে। ২০২০ সালের ডিসেম্বর মাসে সংগৃহীত জিএসটি এই প্রথম ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকার গণ্ডি ছাড়াল। ডিসেম্বর মাসে দেশে মোট সংগৃহীত জিএসটির পরিমাণ ১ লক্ষ ১৫ হাজার ১৭৪ কোটি টাকা।

২০১৯ সালের ডিসেম্বর মাসে মোট সংগৃহীত জিএসটির পরিমাণ ছিল ১ লক্ষ ৪ হাজার ৯৬৩ কোটি। শুক্রবার অর্থমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, গত বছরের শেষ মাসের তুলনায় এমাসে জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেয়েছে প্রায় ১২ শতাংশ। গত এক বছরে জিএসটি সংগ্রহ বৃদ্ধির হারে শীর্ষস্থানে রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি। জিএসটি সংগ্রহ বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ত্রিপুরা।

করোনা সংক্রমণ রুখতে ২৫ মার্চ লকডাউন জারি হয় সারা দেশে। তারপর থেকেই মার খেয়েছিল ব্যবসা। ফলস্বরূপ, কমেছিল জিএসটি সংগ্রহের হারও। কিন্তু আনলক পর্ব শুরু হতেই ফের বৃ্দ্ধি পায় জিএসটি সংগ্রহের হার। অক্টোবরে জিএসটি সংগ্রহ ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছিল। আর ডিসেম্বরে তা নতুন মাইল ফলক অতিক্রম করল।

প্রসঙ্গত, আয়কর দাখিলের মতোই বেড়েছে জিএসটি জমা দেওয়ার সময়সীমাও। নতুন নির্দেশিকা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে জিএসটি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top