News Flash

  • Home
  • Uncategorized
  • উমেশ যাদবের পরিবর্তে টেস্ট দলে ঢুকলেন পেসার টি নটরাজন
Image

উমেশ যাদবের পরিবর্তে টেস্ট দলে ঢুকলেন পেসার টি নটরাজন

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): ভারতীয় টেস্ট দলে ঢুকলেন বাঁ-হাতি পেসার টি নটরাজন। উমেশ যাদবের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি দুটি টেস্টের জন্য ভারতীয় দলে ঢুকলেন এই বাঁ-হাতি পেসার। নয়া বছরের প্রথম দিনে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘উমেশ যাদবের পরিবর্ত হিসেবে টি নটরাজনের নাম ঘোষণা করল সর্বভারতীয় নির্বাচন কমিটি।

দুরন্ত আইপিএলের সৌজন্যে ভারতীয় দলের সঙ্গে নেট বোলার হিসেবে গিয়েছিলেন নটরাজন। অন্য খেলোয়াড়ের চোটের কারণে তাঁর সামনে জাতীয় দলের দরজা খুলে যায়। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে দারুণ পারফরম্যান্স করেন। সেই সৌজন্যে একদিনের সিরিজেও ভারতীয় বোলিং আক্রমণের অন্যতম ভরসা হয়ে ওঠেন। সবমিলিয়ে চার ম্যাচে আট উইকেট। সাদা বলের ক্রিকেট শেষ অধিকাংশ খেলোয়াড় ভারতে ফিরে গেলেও অজিঙ্কা রাহানেদের সঙ্গে নেট বোলার হিসেবে থাকছিলেন নটরাজন। কিন্তু প্রথম টেস্টে শামি এবং দ্বিতীয় টেস্টে উমেশের চোটের জন্য তাঁর সামনে ভারতীয় টেস্ট দলের দরজাও খুলে গিয়েছে।

তবে দলে অন্তর্ভুক্ত হলেও সিডনিতে তৃতীয় টেস্টে নটরাজনের খেলার সম্ভাবনা কম। উমেশের পরিবর্ত হিসেবে শার্দুলকে গুরুত্ব দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। তৃতীয় টেস্টে শার্দুল নাকি নটরাজন খেলবেন, সে বিষয়ে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন ভারতীয় অধিনায়ক অজিঙ্কা রাহানে, হেড কোচ রবি শাস্ত্রী এবং বোলিং কোচ ভরত অরুণ।

অন্যদিকে, বাকি দুই টেস্টে ভারতে সহ-অধিনায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন রোহিত শর্মা। যিনি কোয়ারেন্টাইন-পর্ব কাটিয়ে মেলবোর্নে পৌঁছে দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছেন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top