News Flash

  • Home
  • দিনের খবর
  • ফাঁসিদেওয়ায় দুর্ঘটনার কবলে কন্যাযাত্রী বোঝাই গাড়ি, মৃত ৩
Image

ফাঁসিদেওয়ায় দুর্ঘটনার কবলে কন্যাযাত্রী বোঝাই গাড়ি, মৃত ৩

ফাঁসিদেওয়া, ১৫ মে (হি. স.) : ফাঁসিদেওয়া কান্তিভিটা এলাকায় চিপস কারখানার সামনে ২৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার কবলে কন্যাযাত্রী বোঝাই গাড়ি। জন। বুধবার দুপুরে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। আহত অন্তত ১৫ ।

এদিন হেলাগছ গ্রামের কয়েকটি পরিবার মিলে পণ্যবাহী চারচাকা গাড়িতে করে বিহারের উদ্দেশে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। স্থানীয়রা সেখানে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার ওসি ইফতিকার উল হাসান, ঘোষপুকুরের ওসি চিরঞ্জিৎ ঘোষ সহ বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। আহতদের প্রথমে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। আহতদের বেশিরভাগেরই পরিস্থিতি আশঙ্কাজনক। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি পুলিশ উদ্ধার করেছে। এদিন দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যানযটের সৃষ্টি হয়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বঙ্গের দ্বিতীয় দফা ভোটের আগে কড়া বার্তা নির্বাচন কমিশনের, ভোটার ভীতি বা বিস্ফোরণ ঘটনায় গাফিলতি হলে রেহাই নয় পুলিশের

কলকাতা, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের আগে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিল ভারতের নির্বাচন…

ByByNews Desk Apr 26, 2026

ভারত-নিউজিল্যান্ড বাণিজ্য চুক্তির আগে আগ্রায় শিল্পপতিদের সঙ্গে বৈঠক, ‘ওয়ার্ল্ড ক্যাপিটাল অব ফুটওয়্যার’ ব্র্যান্ড চালু করলেন পীযূষ গোয়াল

নয়াদিল্লি/আগ্রা, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারত-নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) স্বাক্ষরের আগে উত্তরপ্রদেশের আগ্রায় বিভিন্ন শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Apr 26, 2026

দলত্যাগী ৭ সাংসদের সদস্যপদ বাতিলের দাবি: সংবিধানের দশম তফসিল অনুযায়ী পদক্ষেপ চাইলেন সঞ্জয় সিং

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): আম আদমি পার্টি (এএপি)-এর রাজ্যসভা সাংসদ সঞ্জয় সিং রবিবার জানিয়েছেন, সম্প্রতি দলত্যাগ করা সাতজন…

ByByNews Desk Apr 26, 2026

দেশজুড়ে ‘মন কি বাত’ শুনলেন বিজেপি নেতারা, বিভিন্ন রাজ্যে ব্যাপক সাড়া

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র মাসিক রেডিও অনুষ্ঠান মন কি বাত-এর ১৩৩তম পর্ব রবিবার দেশজুড়ে ব্যাপক…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top