News Flash

  • Home
  • প্রধান খবর
  • “বাংলা এখন মৌলা-মাদ্রাসা-মাফিয়ার ভূমি”, সভায় তোপ অমিত শাহর
Image

“বাংলা এখন মৌলা-মাদ্রাসা-মাফিয়ার ভূমি”, সভায় তোপ অমিত শাহর

হুগলি, ১৫ মে, (হি স): ‘‘বাংলা এখন মৌলা-মাদ্রাসা-মাফিয়ার ভূমিতে পরিণত হয়েছে।’’ বুধবার শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবিরশঙ্কর বসুর সমর্থনে মশাট বাজারে নির্বাচনী সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মা-মাটি-মানুষ সরকারকে কটাক্ষ করে শাহ এই কথা বলেন। ওই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ‘পরিবারতন্ত্রের রাজনীতি’ প্রসঙ্গ তুলে এদিন অমিতবাবু একসঙ্গে নিশানা করেন তৃণমূল এবং কংগ্রেসকে। রাহুল গান্ধীকে কটাক্ষ করে অমিত শাহ বলেন, ‘গরম পড়লেই বিদেশে যান সনিয়া গান্ধী রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করতে চান।’ এই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মমতার মুখ্যমন্ত্রী করার চেষ্টারও কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

এদিন শ্রীরামপুরের সভা থেকেও বারে বারে দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন শাহ। তিনি বলেন, “মোদীর নীতি হল দুর্নীতিমুক্ত দেশ গড়া। আঁচলে লুকিয়ে নিলেও জেলে ঢোকাব দুর্নীগ্রস্তদের। কাউকে লুকোতে পারবেন না।’’

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘মমতাদিদি চালাকি করছেন। মোদীজি চাল পাঠাচ্ছেন। সেখানে নিজের ছবি সাঁটাচ্ছেন মমতাদিদি। আরও পাঁচ কেজি বেশি চাল দেবেন মোদীজি। কিন্তু সিন্ডিকেট দিয়ে সেই চাল বিক্রি হচ্ছে বাংলায়।’’

অমিত শাহ বলেন, “শ্রীরামপুরের রাস্তা জলে ভরে যায়। নালার সংস্কার হয় না। কিন্তু এখানে মন্ত্রীর বাড়ি থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়। ওগুলো ঘুষের টাকা। যখন আমরা ধরি, তখন মমতাদিদি বলেন, ইডির অপব্যবহার হচ্ছে। কিন্তু দুর্নীতি যে-ই করবেন, তাঁকেই ধরব। আপনি আঁচলে লুকিয়ে রাখলেও তাঁকে জেলে ভরব।’’

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘কল্যাণ বন্দ্যোপাধ্যায় উপ-রাষ্ট্রপতিকে, সাংবিধানিক পদকে নিয়ে মশকরা করেন! আরে কল্যাণ ব্যানার্জি শরম করো, শরম করো, শরম করো। আপনি সাংসদ। শ্রীরামপুরের জনপ্রতিনিধি। উপরাষ্ট্রপতিকে নিয়ে মজা করেন!’’

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top