News Flash

  • Home
  • Uncategorized
  • রিয়েল এস্টেট সেক্টর মজবুত করার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত : প্রধানমন্ত্রী
Image

রিয়েল এস্টেট সেক্টর মজবুত করার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): দেশের রিয়েল এস্টেট সেক্টর নিরন্তর মজবুত হোক, এই লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শুক্রবার এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন গ্লোবাল হাউস টেকনোলজি চ্যালেঞ্জ-ইন্ডিয়ার অধীনে লাইট হাউস প্রোজেক্ট-এর শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দোর, রাজকোট, চেন্নাই, রাঁচি, আগরতলা এবং লখনউতে লাইট হাউস প্রোজেক্ট তৈরি হবে। লাইট হাউস প্রোজেক্টের শিল্যানাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, ত্রিপুরা এবং অন্ধ্রপ্রদেশ প্রভৃতি রাজ্যের মুখ্যমন্ত্রীরা।


অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন, সমস্ত দেশবাসীকে ২০২১ সালের শুভেচ্ছা। মঙ্গল কামনা করছি প্রত্যেকের। নতুন উদ্যম, নতুন সঙ্কল্প নিয়ে এগিয়ে যাওয়ার সূচনা। এই ছ’টি প্রকল্প দেশে হাউজিং কনস্ট্রাকশনকে নতুন দিশা দেখাবে। এই লাইট হাউস প্রোজেক্ট দেশের কাজ করার নিখুঁত উদাহরণ। এর নেপথ্যে বড় ভিশন দেখতে হবে আমাদের। প্রধানমন্ত্রী বলেন, ইনফ্রাস্ট্রাকচার এবং নির্মাণের ক্ষেত্রে বিনিয়োগ এবং বিশেষ করে হাউসিং সেক্টরে করা খরচ অর্থব্যাবস্থায় শক্তি বৃদ্ধির কাজ করছে। দেশের রিয়েল এস্টেট সেক্টর নিরন্তর মজবুত হোক এই লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top