Posts of - January 1, 2021
জমে বরফ লাদাখের দ্রাস, গুলমার্গ কাঁপছে -৯ ডিগ্রিতে
শ্রীনগর, ১ জানুয়ারি (হি.স.): প্রবল ঠাণ্ডায় কাঁপছে গোটা কাশ্মীর উপত্যকা। ঠাণ্ডায় জবুথবু কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখও। জমে বরফ হয়ে গিয়েছে কাশ্মীর উপত্যকা এবং লাদাখের বিভিন্ন প্রান্ত। শুক্রবার শ্রীনগরে সর্বনিম্ন তাপমাত্রা পারদ নেমেছে মাইনাস ৬.৪ ডিগ্রি সেলসিয়াসে। প্রবল ঠাণ্ডায় জমে গিয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের দ্রাস শহর। দ্রাসে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার পহেলগামের সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ৭.৮ ডিগ্রি, গুলমার্গে মাইনাস ৯.০ ডিগ্রি। লাদাখের লেহ এবং কার্গিলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ১৭.০ ডিগ্রি এবং ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। মাত্রাতিরিক্ত ঠাণ্ডায় কাবু হয়ে পড়েছেন লেহ এবং লাদাখের মানুষজন। এছাড়াও জম্মু শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ খানিকটা বেড়ে ৪.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
রিয়েল এস্টেট সেক্টর মজবুত করার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত : প্রধানমন্ত্রী
নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): দেশের রিয়েল এস্টেট সেক্টর নিরন্তর মজবুত হোক, এই লক্ষ্যে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শুক্রবার…
পাকিস্তানে মৃত্যু বেড়ে ১০,১৭৬, করোনা-মুক্ত ৪.৩৭ লক্ষের বেশি
ইসলামাবাদ, ১ জানুয়ারি (হি.স.): বাড়তে বাড়তে পাকিস্তানে ১০,১৭৬-এ পৌঁছে গেল করোনায় মৃত্যু। বিগত ২৪ ঘন্টায় পাকিস্তানে প্রাণ হারিয়েছেন…
ঘন কুয়াশায় দিল্লিতে দৃশ্যমানতা তলানিতে, তাপমাত্রা নামল ১.১ ডিগ্রিতে
নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): হাড় কাঁপানো ঠাণ্ডায় কাঁপছে রাজধানী দিল্লি। নামতে নামতে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রার পারদ ১.১ ডিগ্রিতে…

এখনই অবসর নয়, আরও দুটি বিশ্বকাপ খেলতে চান ক্রিস গেইল
নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): এখনই অবসর নিচ্ছেন না । আরও দুটি বিশ্বকাপ খেলাই তাঁর লক্ষ্য বলে নতুন বছরে…
রেকর্ড গড়ে ডিসেম্বরে জিএসটি আদায় ১.১৫ লক্ষ কোটির বেশি
নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): সবচেয়ে বেশি কর সংগ্রহ হল বছরের শেষ মাসে । ডিসেম্বর মাসে ১.১৫ লক্ষ কোটির বেশি পণ্য পরিষেবা কর (জিএসটি) আদায় হয়েছে । জিএসটি লাঘু হওয়ার পর যা রেকর্ড ।শুক্রবার অর্থমন্ত্রকের বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, গত বছরের শেষ মাসের তুলনায় এমাসে জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেয়েছে প্রায় ১২ শতাংশ। অর্থমন্ত্রকের বিবৃতিতে বলা হয়, এপর্যন্ত সবচেয়ে বেশি জিএসটি সংগ্রহ হয়েছিল ২০১৯ সালের এপ্রিল মাসে। সে মাসে সরকার ১ লক্ষ ১৩ হাজার ৮৬৬ কোটি টাকা জিএসটি বাবদ আদায় করেছিল। কিন্তু সেই রেকর্ড ভেঙে গেল ডিসেম্বর মাসে। ২০২০ সালের ডিসেম্বর মাসে সংগৃহীত জিএসটি এই প্রথম ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকার গণ্ডি ছাড়াল। ডিসেম্বর মাসে দেশে মোট সংগৃহীত জিএসটির পরিমাণ ১ লক্ষ ১৫ হাজার ১৭৪ কোটি টাকা। ২০১৯ সালের ডিসেম্বর মাসে মোট সংগৃহীত জিএসটির পরিমাণ ছিল ১ লক্ষ ৪ হাজার ৯৬৩ কোটি। শুক্রবার অর্থমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, গত বছরের শেষ মাসের তুলনায় এমাসে জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেয়েছে প্রায় ১২ শতাংশ। গত এক বছরে জিএসটি সংগ্রহ বৃদ্ধির হারে শীর্ষস্থানে রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি। জিএসটি সংগ্রহ বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ত্রিপুরা। করোনা সংক্রমণ রুখতে ২৫ মার্চ লকডাউন জারি হয় সারা দেশে। তারপর থেকেই মার খেয়েছিল ব্যবসা। ফলস্বরূপ, কমেছিল জিএসটি সংগ্রহের হারও। কিন্তু আনলক পর্ব শুরু হতেই ফের বৃ্দ্ধি পায় জিএসটি সংগ্রহের হার। অক্টোবরে জিএসটি সংগ্রহ ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছিল। আর ডিসেম্বরে তা নতুন মাইল ফলক অতিক্রম করল। প্রসঙ্গত, আয়কর দাখিলের মতোই বেড়েছে জিএসটি জমা দেওয়ার সময়সীমাও। নতুন নির্দেশিকা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে জিএসটি।



































