News Flash

  • Home
  • Uncategorized
  • ২০২১ সালের মধ্যেই কৈলাসহর বিমানবন্দর চালু হবে : প্রতীমা ভৌমিক
Image

২০২১ সালের মধ্যেই কৈলাসহর বিমানবন্দর চালু হবে : প্রতীমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ ২০২১ সালের মধ্যেই উত্তর ত্রিপুরা জেলার কৈলাশহর বিমানবন্দর চালু হবে৷ পশ্চিম ত্রিপুরা সাংসদ প্রতিমা ভৌমিক উত্তর জেলা সফরকালে জমায়েত বক্তব্য রাখতে গিয়ে এই তথ্য জানান৷সাংসদ প্রতিমা ভৌমিক বলেন ত্রিপুরায় দীর্ঘ ২৫বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর থেকেই ত্রিপুরার উন্নয়ন কর্মযজ্ঞ ত্বরান্বিত হয়েছে৷ কৈলাশহর বিমানবন্দরটি দীর্ঘ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে৷

কৈলাশহর বিমানবন্দরটি চালু করার জন্য বিগত সরকার কোনো ধরনের উদ্যোগ গ্রহণ করেনি বলে তিনি উল্লেখ করেন৷বিজেপির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার আগেই কৈলাশহর বাসীকে আশ্বাস দিয়েছিল ক্ষমতায় ফিরলে কৈলাশহর বিমানবন্দরটি চালু করার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে৷সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্যই রাজ্য সরকার কৈলাশহর বিমানবন্দরটি চালু করার জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর ওপর ক্রমাগত চাপ সৃষ্টি করে৷ ইতিমধ্যেই এর সাফল্য এলাকার জনগণ দেখতে শুরু করেছেন বলে তিনি উল্লেখ করেন৷ সাংসদ প্রতিমা ভৌমিক আরো বলেন উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের তালিকা ক্রমশ এগিয়ে যাচ্ছে৷কেন্দ্রে বিজেপির নেতৃত্বাধীন সরকার গঠিত হওয়ার পর থেকেই উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নে সর্বাধিক গুরুত্ব দেয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন৷ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের এ ধরনের প্রয়াস অব্যাহত থাকবে৷ উন্নয়নের কাজে রাজ্যবাসীকে সরকারের পাশে থাকার জন্য সাংসদ প্রতিমা ভৌমিক আহ্বান জানিয়েছেন৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top