Posts of - January 1, 2021
এখনই অবসর নয়, আরও দুটি বিশ্বকাপ খেলতে চান ক্রিস গেইল
নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): এখনই অবসর নিচ্ছেন না । আরও দুটি বিশ্বকাপ খেলাই তাঁর লক্ষ্য বলে নতুন বছরে…
রেকর্ড গড়ে ডিসেম্বরে জিএসটি আদায় ১.১৫ লক্ষ কোটির বেশি
নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): সবচেয়ে বেশি কর সংগ্রহ হল বছরের শেষ মাসে । ডিসেম্বর মাসে ১.১৫ লক্ষ কোটির বেশি পণ্য পরিষেবা কর (জিএসটি) আদায় হয়েছে । জিএসটি লাঘু হওয়ার পর যা রেকর্ড ।শুক্রবার অর্থমন্ত্রকের বিবৃতিতে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, গত বছরের শেষ মাসের তুলনায় এমাসে জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেয়েছে প্রায় ১২ শতাংশ। অর্থমন্ত্রকের বিবৃতিতে বলা হয়, এপর্যন্ত সবচেয়ে বেশি জিএসটি সংগ্রহ হয়েছিল ২০১৯ সালের এপ্রিল মাসে। সে মাসে সরকার ১ লক্ষ ১৩ হাজার ৮৬৬ কোটি টাকা জিএসটি বাবদ আদায় করেছিল। কিন্তু সেই রেকর্ড ভেঙে গেল ডিসেম্বর মাসে। ২০২০ সালের ডিসেম্বর মাসে সংগৃহীত জিএসটি এই প্রথম ১ লক্ষ ১৫ হাজার কোটি টাকার গণ্ডি ছাড়াল। ডিসেম্বর মাসে দেশে মোট সংগৃহীত জিএসটির পরিমাণ ১ লক্ষ ১৫ হাজার ১৭৪ কোটি টাকা। ২০১৯ সালের ডিসেম্বর মাসে মোট সংগৃহীত জিএসটির পরিমাণ ছিল ১ লক্ষ ৪ হাজার ৯৬৩ কোটি। শুক্রবার অর্থমন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, গত বছরের শেষ মাসের তুলনায় এমাসে জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেয়েছে প্রায় ১২ শতাংশ। গত এক বছরে জিএসটি সংগ্রহ বৃদ্ধির হারে শীর্ষস্থানে রয়েছে কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি। জিএসটি সংগ্রহ বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ত্রিপুরা। করোনা সংক্রমণ রুখতে ২৫ মার্চ লকডাউন জারি হয় সারা দেশে। তারপর থেকেই মার খেয়েছিল ব্যবসা। ফলস্বরূপ, কমেছিল জিএসটি সংগ্রহের হারও। কিন্তু আনলক পর্ব শুরু হতেই ফের বৃ্দ্ধি পায় জিএসটি সংগ্রহের হার। অক্টোবরে জিএসটি সংগ্রহ ১ লক্ষ কোটি টাকা ছাড়িয়েছিল। আর ডিসেম্বরে তা নতুন মাইল ফলক অতিক্রম করল। প্রসঙ্গত, আয়কর দাখিলের মতোই বেড়েছে জিএসটি জমা দেওয়ার সময়সীমাও। নতুন নির্দেশিকা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জমা দেওয়া যাবে জিএসটি।
ভারতে ১৭.৩১-কোটি করোনা-টেস্ট, সক্রিয় রোগী কমে ২.৪৭ শতাংশ
নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা আরও নিম্নমুখী। একইসঙ্গে ভারতে ১৭.৩১ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষা।…
নতুন করে শুরু করার সুযোগ দেয় নতুন বছর : রাষ্ট্রপতি
নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। টুইট করে রাষ্ট্রপতি লিখেছেন, নতুন…

জরুরি ভিত্তিতে ‘কোভিশিল্ড’-কে অনুমোদন দিল সিডিএসসিও বিশেষজ্ঞ কমিটি
নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): সুখবর। প্রথম করোনাভাইরাস টিকা পেল ভারত।জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস টিকা ‘কোভিশিল্ড’-কে…
উমেশ যাদবের পরিবর্তে টেস্ট দলে ঢুকলেন পেসার টি নটরাজন
নয়াদিল্লি, ১ জানুয়ারি (হি.স.): ভারতীয় টেস্ট দলে ঢুকলেন বাঁ-হাতি পেসার টি নটরাজন। উমেশ যাদবের পরিবর্তে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বাকি…

































