News Flash

  • Home
  • Uncategorized
  • বিরোধীদের উপর হামলার প্রতিবাদে পুলিশ সদর কার্য্যালয়ের সামনে বিক্ষোভ
Image

বিরোধীদের উপর হামলার প্রতিবাদে পুলিশ সদর কার্য্যালয়ের সামনে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ ডিসেম্বর৷৷ বিরোধী দলের কর্মী-সমর্থকদের নিরাপত্তা প্রদান করা, পুলিশ প্রশাসনে নিরপেক্ষ ভূমিকা পালন করা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সহ ৬ দফা দাবিতে বৃহস্পতিবার এস ইউ সি আই রাজ্য কমিটি রাজ্য পুলিশের সদর কার্যালয় সামনে এক বিক্ষোভ কর্মসূচি পালন করে৷


পরে একটি প্রতিনিধি দল রাজ্য পুলিশের সদর কার্যালয়ে রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে স্মারক লিপি প্রদান করা হয়৷ ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন এস ইউ সি আই রাজ্য কমিটির সম্পাদক অরুণ ভৌমিক, মলিন দেববর্মা, সুব্রত চক্রবর্তী৷ এস ইউ সি আই রাজ্য কমিটির সম্পাদক অরুণ ভৌমিক জানিয়েছেন রাজ্য পুলিশের মহানির্দেশকের উদ্দেশ্যে এ আই জি পি কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে৷ দাবি জানানো হয়েছে সন্ত্রাসমূলক ঘটনা রোধ করার জন্য৷


পাশাপাশি পুলিশকে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য দাবি জানানো হয়৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন, বিষয়টি রাজ্য পুলিশের মহানির্দেশককে অবগত করা হবে৷ রাজ্য পুলিশ সর্বদা সন্ত্রাসের বিরুদ্ধে নিরপেক্ষ ভূমিকা পালন করে আসছে৷ এতে কোন সংশয় নেই বলে পুলিশ আধিকারিক জানিয়েছেন৷ ডেপুটেশনের পর এমনটাই জানান এস ইউ সি আই রাজ্য কমিটির সম্পাদক৷

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top