News Flash

Posts of - September 2018

অজয় মাকেন ইস্তফা দেননি, স্পষ্টভাবে জানিয়ে দিল কংগ্রেস শিবির

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): দিল্লি প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন অজয় মাকেন| মাকেনের আচমকা ইস্তফার খবর…

ByByadmin Sep 18, 2018

হরিয়ানায় এবার যৌন লালসার শিকার মহিলা ও নাবালিকা, প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা

চণ্ডীগড়, ১৮ সেপ্টেম্বর (হি.স.): বিগত ১০ দিনের মধ্যে পৃথক তিনটি ধর্ষণে ঘটনা| হরিয়ানায় ফের প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা|…

ByByadmin Sep 18, 2018

সংসদের উভয়কক্ষের সংসদীয় দলনেতা নিযুক্ত সঞ্জয় রাউত, স্পিকারকে চিঠি উদ্ধবের

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): সংসদের উভয়কক্ষ রাজ্যসভা এবং লোকসভার সংসদীয় দলনেতা হিসেবে নিযুক্ত হয়েছেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয়…

ByByadmin Sep 18, 2018

জামুইয়ে নকশালদের দৌরাত্ম্য, এসএসবি জওয়ানকে গুলি করে খুন

জামুই (বিহার), ১৮ সেপ্টেম্বর (হি.স.): বিহারের জামুইয়ে সশস্ত্র সীমা বল (এসএসবি)-এর একজন জওয়ানকে গুলি করে হত্যা করল নকশালরা|…

ByByadmin Sep 18, 2018
Image Not Found

সমান পয়েন্ট নিয়ে ফিফা ব়্যাঙ্কিংয়ের যৌথভাবে শীর্ষস্থানে বেলজিয়াম ও ফ্রান্স

জুরিখ, ২৩ সেপ্টেম্বর (হি.স.): সমান পয়েন্ট নিয়ে ফিফা ব়্যাঙ্কিংয়ের যৌথভাবে শীর্ষস্থানে উঠে এল বেলজিয়াম ও ফ্রান্স৷ ২৫ বছরে এই প্রথমবার সমান পয়েন্ট নিয়ে ফিফা ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে উঠে এল এই দুইদেশ৷ রাশিয়া বিশ্বকাপের তৃতীয় স্থান অর্জন করা বেলজিয়াম ও বিশ্বকাপ চ্যাম্পিয়ন ফ্রান্স ফিফা ক্রমতালিকায় দুই দেশেরই পয়েন্ট ১৭২৯ রয়েছে৷ ২৫ বছরে এই প্রথমবার ফিফা ব়্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ভাগাভাগিকরে নিল বেলজিয়াম-ফ্রান্স৷ যদিও ভগ্নাংশ পয়েন্টের পার্থক্যে ফ্রান্সের উপরে জায়গা পেয়েছে বেলজিয়াম৷ ডি ব্রুইনদের দেশের পয়েন্ট ১৭২৯.২৫, পোগবারা পিছিয়ে রয়েছে কয়েক দশমিক ভগ্নাংশে৷ তাঁদের পয়েন্ট ১৭২৯.১২৷ তিন নম্বর স্থানে রয়েছে নেইমারের ব্রাজিল৷ চারে রয়েছে ক্রোয়েশিয়া৷ পাঁচে উরুগুয়ে৷ বিশ্বকাপে খারাপ পারফর্ম্যান্সের জন্য আর্জেন্টিনার ব়্যাঙ্কিং অনেকটা ধাক্কা খেয়েছে৷ ১১ নম্বরে রয়েছে মেসিরা৷ ২০১৪ বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছিল৷ ক্রমতালিকায় প্রথম দশের মধ্যেনয় নম্বরে রয়েছে স্পেন৷

ByByadmin Sep 23, 2018

রেওয়াড়ি গণধর্ষণকাণ্ডের মূল দুই অভিযুক্ত গ্রেফতার

চন্ডীগড়, ২৩ সেপ্টেম্বর (হি.স.): রেওয়াড়ি গণধর্ষণকাণ্ডের মূল দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷ এদের মধ্যে রয়েছে এক ভারতীয় সেনাও৷ সেনাকর্মী পঙ্কজ এবং মণীশকে গ্রেফতার করেছে হরিয়ানাপুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম৷ নিশু ও আরও ২ অভিযুক্তকে আগেই গ্রেফতার করেছিল পুলিশ৷ এবার ধরা পড়ল বাকি দুজনও৷ প্রসঙ্গত, গত ১৬ সেপ্টেম্বর পুলিশের জালে ধরা পড়ে রেওয়াড়ি গণধর্ষণ কাণ্ডের এই মাস্টারমাইন্ড৷ নিশু ফোগাত নামে ওই অভিযুক্ত পরিকল্পনা করেই এই নক্ক্যারজনক ঘটনা ঘটিয়েছে বলে পুলিশের মত৷ পুলিশ সুপার নাজনিন ভাসিন জানান, পরিকল্পনা করেই এই কাণ্ড ঘটায় নিশু৷ তারপর চিকিৎসককে ডেকে এনে নির্যাতিতার শারীরিক অবস্থার বিষয়ে জানতে চায়৷ তবে তখনও পর্যন্ত অধরা ছিল অভিযুক্তসেনাকর্মী৷ দ্বিতীয় বর্ষের কলেজ ছাত্রী কোচিং সেন্টারে যাওয়ার সময় তিনজন ব্যক্তি তাকে অপহরণ করে তাকে একটি মাঠের মধ্যে তুলে নিয়ে যায়৷ সেখানে তাকে একের পর এক ধর্ষণ করে তারা৷ মাঠে আগে থেকেই আরও কয়েকজন উপস্থিত ছিল, তারাও এসে ধর্ষণ করে সিবিএসই-র ওই টপার কলেজ পড়ুয়াকে৷ নির্যাতিতার গ্রামেরই বাসিন্দারা তাকে ধর্ষণ করে এবং মুখ না খোলার হুমকি দেয় বলেপুলিশের কাছে জানিয়েছিল সে৷ রেওয়াড়ি গণধর্ষণকাণ্ডে জড়িতদের গ্রেফতারের আশ্বাস আগেই দেওয়া হয়েছিল সেনার পক্ষ থেকে৷ গঠন করা হয়েছিল সিট৷ যারা অভিযুক্তদের খোঁজ দিতে পারবে তাদেরএকলক্ষ টাকা পুরস্কারের কথাও ঘোষণা করা হয়৷

ByByadmin Sep 23, 2018
Scroll to Top