News Flash

Image

আগামী ১৩ এপ্রিল এডিসি নির্বাচন

আগরতলা,১৭ মার্চ: আগামী ১৩ এপ্রিল, ২০২৬ ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্টেট ইলেকশন কমিশনার মনোজ কুমার একথা জানান। সাংবাদিক সম্মেলনে স্টেট ইলেকশন কমিশনার জানান, নির্বাচন নির্ঘণ্ট অনুযায়ী আগামী ১৮ মার্চ থেকে রিটার্নিং অফিসারগণ পাব্লিক নোটিশ ইস্যু করবেন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হল ২৫ মার্চ, ২০২৬। ২৬ মার্চ, ২০২৬ মনোনয়নপত্রগুলি পরীক্ষা করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ, ২০২৬। ১৩ এপ্রিল, ২০২৬ এডিসি নির্বাচনের ভোটগ্রহণ করা হবে। ভোটগ্রহণ প্রক্রিয়া চলবে সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। যদি প্রয়োজন হয় তাহলে রি-পোল/ফ্রেশ পোল অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল, ২০২৬। ভোট গণনা শুরু হবে ১৭ এপ্রিল, ২০২৬ সকাল ৮টা থেকে। ১৮ এপ্রিলের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

স্টেট ইলেকশন কমিশনার জানান, নির্বাচন নির্ঘন্ট ঘোষণার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র এডিসি এলাকায় নির্বাচনী আচরণ বিধি চালু হয়েছে। ভোট গ্রহণ চলাকালীন সমস্ত বুথ কেন্দ্রে থাকবে সিসিটিভি ও ভিডিওগ্রাফির ব্যবস্থা। সাংবাদিক সম্মেলনে রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ জানান, এডিসি নির্বাচনের জন্য পর্যাপ্ত আরক্ষা বাহিনী থাকবে এবং নিরাপত্তা জনিত কারণে পোলিং বুথগুলিকে এ বি এবং সি ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হয়েছে। সাংবাদিক সম্মেলনে স্টেট ইলেকশন কমিশনার এডিসি নির্বাচনকে সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্টেট ইলেকশন কমিশনের সচিব অনুরাগ সেন এবং জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা সুভাশিষ দাস।

Releated Posts

সম্পদ বরাদ্ধ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে জনসংখ্যার তথ্যই মূল ভিত্তি হিসেবে কাজ করে: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুলাই: রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নান্নু আজ লোক ভবনে সেলফ-এনুমারেশন প্রক্রিয়ার মাধ্যমে ‘জনগণনা ২০২৭’-এর…

ByByReshmi Debnath Jul 17, 2026

সারা দেশের মধ্যে রাজ্যের প্রায় ৮০ শতাংশ পঞ্চায়েত এ ক্যাটাগরিতে চলে এসেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই : মানুষের জীবনের ইতিবাচক পরিবর্তন আনাই হচ্ছে আমাদের উন্নয়নের মানদণ্ড। সকল স্তরের মানুষের আর্থ সামাজিক…

ByByReshmi Debnath Jul 17, 2026

জাতীয় সড়কের বেহাল দশা নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করিকে চিঠি মুখ্যমন্ত্রী মানিক সাহার, দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা,  ১৭ জুলাই: বর্ষাকালে ত্রিপুরার জাতীয় সড়কগুলির বেহাল অবস্থা এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টি নিয়ে কেন্দ্রের…

ByByReshmi Debnath Jul 17, 2026

জনগণনা ২০২৭: অনলাইনে স্ব-গণনায় সামিল ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ জুলাই: জনগণনা শুধুমাত্র একটি পরিসংখ্যান নয় বরং বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের অন্যতম ভিত্তি। আজ…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top