News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদের উভয়কক্ষের সংসদীয় দলনেতা নিযুক্ত সঞ্জয় রাউত, স্পিকারকে চিঠি উদ্ধবের
Image

সংসদের উভয়কক্ষের সংসদীয় দলনেতা নিযুক্ত সঞ্জয় রাউত, স্পিকারকে চিঠি উদ্ধবের

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): সংসদের উভয়কক্ষ রাজ্যসভা এবং লোকসভার সংসদীয় দলনেতা হিসেবে নিযুক্ত হয়েছেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত| লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনকে চিঠি লিখে এ বিষয়ে অবহিত করেছেন শিবসেনা প্রেসিডেন্ট ঊদ্ধব ঠাকরে নিজেই| লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনকে লেখা চিঠিতে শিবসেনা প্রেসিডেন্ট উদ্ধব ঠাকরে উল্লেখ করেছেন, ‘সংসদের উভয়কক্ষের সংসদীয় দলনেতা হিসেবে নিযুক্ত হয়েছেন শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউত|’
সংসদের উচ্চকক্ষ রাজ্যসভায় শিবসেনার মোট তিনজন সাংসদ রয়েছেন, পাশাপাশি নিম্নকক্ষ লোকসভায় মোট ১৮ জন সাংসদ রয়েছেন শিবসেনার| উল্লেখ্য, এই প্রথম শিবসেনার পক্ষ থেকে সংসদের উভয়কক্ষের দায়িত্ব একজনের কাঁধে সঁপে দেওয়া হল| লোকসভার স্পিকার সুমিত্রা মহাজনকে লেখা চিঠিতে শিবসেনা প্রেসিডেন্ট উদ্ধব ঠাকরে উল্লেখ করেছেন, ‘ষষ্ঠদশ লোকসভায় শিবসেনার ১৮ জন সাংসদ রয়েছেন, পাশাপাশি রাজ্যসভায় শিবসেনার মোট তিনজন সাংসদ রয়েছেন| লোকসভায় শিবসেনার দলনেতা হলেন এ আদসুল, রাজ্যসভায় শিবসেনার গ্রুপ লিডার হিসেবে প্রতিনিধিত্ব করেন সঞ্জয় রাউত| এই পরিস্থিতিতে সংসদের উভয়কক্ষ রাজ্যসভা এবং লোকসভার সংসদীয় দলনেতা হিসেবে নিযুক্ত করা হল শিবসেনার রাজ্যসভার সাংসদ সঞ্জয় রাউতকে|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top