News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নতুন চাকরি সৃষ্টির বদলে পুনঃনিয়োগে জোর, বিধানসভায় তথ্য
Image

নতুন চাকরি সৃষ্টির বদলে পুনঃনিয়োগে জোর, বিধানসভায় তথ্য

আগরতলা, ১৮ মার্চ: ত্রিপুরায় নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিবর্তে পুনঃনিয়োগের প্রবণতা বাড়ছে বিধানসভায় পেশ করা এক তথ্যকে ঘিরে এমনই অভিযোগ উঠতে শুরু করেছে। বিষয়টি সামনে আসতেই রাজ্যের বেকার যুবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

মঙ্গলবার বিধানসভায় বিধায়ক সুদীপ সরকার উত্থাপিত এক অনুলিখিত প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় জানান, গত কয়েক বছরে সরকার নতুন নিয়োগের বদলে অবসরপ্রাপ্ত বা পূর্বে কর্মরত ব্যক্তিদের পুনঃনিয়োগের উপর বেশি নির্ভর করছে।

সরকারি তথ্য অনুযায়ী, ২০২৩–২৪ অর্থবর্ষে মোট ৯০ জনকে পুনঃনিয়োগ করা হয়। ২০২৪–২৫ অর্থবর্ষে এই সংখ্যা ছিল ৮৪ জন এবং ২০২৫–২৬ অর্থবর্ষে তা দাঁড়িয়েছে ৪৯ জনে। বিভিন্ন সরকারি দপ্তরে এই পুনঃনিয়োগের ঘটনা ঘটেছে।

উপস্থাপিত তথ্য থেকে জানা যায়, ২০২৩–২৪ সালে ৭১ জনকে একবার, ১৮ জনকে দু’বার এবং একজনকে চারবার পর্যন্ত পুনঃনিয়োগ করা হয়েছে। একইভাবে ২০২৪–২৫ সালে ৫৮ জনকে একবার এবং ২৬ জনকে দু’বার পুনঃনিয়োগ করা হয়েছে।

এই পরিসংখ্যান থেকে স্পষ্ট যে, প্রশাসনিকভাবে একই ব্যক্তিদের বারবার কাজে যুক্ত করার প্রবণতা তৈরি হয়েছে, যেখানে নতুন প্রার্থীদের জন্য সুযোগ সীমিত হয়ে পড়ছে।

এই বিষয়টি ঘিরে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে। অনেকেরই অভিযোগ, এর ফলে রাজ্যের হাজার হাজার শিক্ষিত বেকার যুবক-যুবতীরা ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং কর্মসংস্থানের ক্ষেত্র সংকুচিত হয়ে পড়ছে

Releated Posts

তেলিয়ামুড়া হাসপাতাল বিতর্কে সরব এমডিসি রাজেশ্বর দেববর্মা, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি

আগরতলা, ১০ জুন: তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। হাসপাতাল পরিদর্শনের…

ByByReshmi Debnath Jun 10, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় মোহনপুরে বিশেষ পূজার্চনায় মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক কার্যকাল উপলক্ষে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে…

ByByReshmi Debnath Jun 10, 2026

৫০ লক্ষ টাকার কফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ট্রাক চালক

ধর্মনগর, ১০ জুন: মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল পুলিশ। অসম-ত্রিপুরা সীমান্তের চুড়াইবাড়ি চেকপোস্টে অভিযান চালিয়ে প্রায় ৫০…

ByByTaniya Chakraborty Jun 10, 2026

প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ১২ বছর পূর্তি, শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১০ জুন: প্রধানমন্ত্রী হিসেবে ৪৩৯৯ দিন পূর্ণ করায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে আন্তরিক শুভেচ্ছা…

ByByTaniya Chakraborty Jun 10, 2026
Scroll to Top