News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানায় এবার যৌন লালসার শিকার মহিলা ও নাবালিকা, প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা
Image

হরিয়ানায় এবার যৌন লালসার শিকার মহিলা ও নাবালিকা, প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা

চণ্ডীগড়, ১৮ সেপ্টেম্বর (হি.স.): বিগত ১০ দিনের মধ্যে পৃথক তিনটি ধর্ষণে ঘটনা| হরিয়ানায় ফের প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা| প্রথমে সিবিএসই টপার এবং রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত কলেজ ছাত্রীকে গণধর্ষণ| নক্কারজনক এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে দেশজুড়ে| ১৯ বছর বয়সি তরুণীকে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত-সহ এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ| এখনও পুলিশের নাগালের বাইরে আরও দু’জন মূল অভিযুক্ত| এমতাবস্থায় হরিয়ানার জিন্দ-এ গণধর্ষণের অভিযোগ করলেন একজন মহিলা| দুই অভিযুক্তকে চিহ্নিত করে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ| পাশাপাশি হরিয়ানার পানিপথে নাবালিকাকে অপহরণ করার পর ধর্ষণের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে| এই ঘটনায় ১০ জনের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ|
পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, সোমবার জিন্দ থানায় গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন একজন মহিলা| পরে তা স্থানীয় মহিলা থানায় পাঠানো হয়| সেখানেই মামলা দায়ের হয়েছে| অভিযোগকারিণী জানান, তাঁর বাড়ি রেওয়ারি জেলায়| ওষুধ কিনতে তিনি জিন্দে এসেছিলেন| ওষুধের দোকানে পৌঁছনোর আগেই দু’জন বাইক আরোহী তাঁর সঙ্গে যেচে আলাপ করে| শারীরিক অবস্থার খোঁজ নিলে, তাঁদের সমস্ত কিছু জানান ওই মহিলা| ওই যুবকেরা তাঁকে বিকল্প চিকিত্সার পরামর্শ দেয়| তাতে আশ্বস্ত হন ওই মহিলা এবং তাদের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেন| কিছুদূর যাওয়ার পর ওই মহিলাকে মাঠে নিয়ে যায় অভিযুক্তরা, এরপর গণধর্ষণ করে বলে অভিযোগ| জিন্দের মহিলা থানার এক অফিসার জানিয়েছেন, দুই অভিযুক্তকেই চিহ্নিত করা গিয়েছে| নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ৩৭৬ ডি (গণধর্ষণ), ৩৬৬ (অপহরণ) এবং ৩৪ (একাধিক লোক মিলে ইচ্ছাকৃতভাবে অপরাধ ঘটানো) ধারায় মামলা দায়ের করা হয়েছে|
পাশাপাশি হরিয়ানার পানিপথে নাবালিকাকে অপহরণ করার পর ধর্ষণের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে| এই ঘটনায় ১০ জনের বিরুদ্ধে এফআইআর রুজু করেছে পুলিশ| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, এক নাবালিকাকে অপহরণ করা হয়, পরে ধর্ষণ করা হয়| সংজ্ঞাহীন অবস্থায় মাঠ থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়| নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে ১০ জনের বিরুদ্ধে এফআইআর রুজু করা হয়েছে| নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হবে খুব শীঘ্রই|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top