News Flash

  • Home
  • Uncategorized
  • জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সুব্রাহ্মনিয়াম স্বামীর
Image

জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের দাবি সুব্রাহ্মনিয়াম স্বামীর

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.) : জ্বালানি তেলের দাম বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সুব্রাহ্মনিয়াম স্বামী। পাশাপাশি পেট্রোলের দাম বৃদ্ধি নিয়ে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দাগেন বর্ষীয়ান এই বিজেপি নেতা।
এদিন সুব্রাহ্মনিয়াম স্বামী বলেন, মাইক্র-ইকনোমিক্সের অনুযায়ী অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেলে জ্বালানি তেলের দাম বাড়বে। আমি মাইক্র-ইকনোমিক্সের সমর্থক নই। কারণ এতে যুক্ত থাকে শুধুমাত্র ক্রেতা এবং বিক্রেতা। এখানে গোটা দেশের অর্থনীতি জড়িত। আর তাই এটি মেক্র-ইকনোমি। আর মেক্র-ইকনোমি অনুযায়ী পেট্রোলের দাম হওয়া উচিত ৪০ টাকা। প্রধানমন্ত্রীর উচিত পেট্রোলিয়ামমন্ত্রীকে উপদেশ দেওয়া যাতে তিনি অর্থমন্ত্রীর মতো ভাবচিন্তা করতে পারে, যাতে করে জিনিসের দাম এত চড়া না হয়। কারণ এতে জনগণ বিদ্রোহের পথে নামতে পারে। পেট্রোলের দাম গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত। কারণ পুরো পরিবহণ ক্ষেত্র এর উপর নির্ভরশীল।
কংগ্রেসের নিন্দায় মুখর হয়ে বর্ষীয়ান এই রাজনীতিবিদ বলেন, কংগ্রেস আমলে পেট্রোলের দাম বৃদ্ধি করা হয়েছিল। সেই সময় তারা ভ্রান্ত মন্তব্য করেছিল। কংগ্রেসের কোনও নৈতিক অধিকার নেই এই বিষয়ে বিক্ষোভ দেখানো।
কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলির জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। তার জেরে জনজীবন পুরোপুরি বিপর্যস্ত।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top