News Flash

  • Home
  • Uncategorized
  • মোদীজী এখনও চুপ করে আছেন, কটাক্ষ রাহুলের
Image

মোদীজী এখনও চুপ করে আছেন, কটাক্ষ রাহুলের

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (হি.স.): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর আক্রমণ অব্যাহত| এবার রাহুল গান্ধীর সংযোজন, ‘আমরা (মহাজোট) সবাই একত্রিত হয়ে বিজেপিকে হটানোর কাজ করব|’ ‘ভারত বনধ’ প্রতিবাদ-বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, ‘নরেন্দ্র মোদীজী এখনও চুপ করে আছেন| জ্বালানির মূল্যবৃদ্ধি অথবা কৃষকদের বর্তমান অবস্থা নিয়ে তিনি একটি কথাও বলছেন না|’ এরপরই রাহুল বলেন, ‘আমরা সবাই একসঙ্গে, একত্রিত হয়ে বিজেপিকে হটানোর কাজ করব|’
‘ভারত বনধ’-এর সমর্থনে দিল্লিতে সকাল সকাল মিছিল করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী| প্রতিবাদে সামিল হন সোনিয়া গান্ধী ও মনমোহন সিং-সহ কংগ্রেস নেতৃত্ব| সোমবার সকালে রাজঘাট থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিল করে কংগ্রেস| মনমোহন সিং, সোনিয়া গান্ধী ও গুলাম নবি আজাদ ছাড়াও কংগ্রেসের নেতৃত্বে সর্বদলীয় ধর্নায় অংশ নেন এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার, জেডিইউ-এর শরদ যাদব, সুখেন্দু শেখর রায়, তারিক আনোয়ার ও জয়ন্ত চৌধুরীরা| সমাবেশ থেকে মনমোহন বলেছেন, ‘মোদী সরকার সাধারণ মানুষের স্বার্থে কোনও সিদ্ধান্ত নেয়নি| এই সরকারের পরিবর্তন আসন্ন|’

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top