News Flash

  • Home
  • Uncategorized
  • অজয় মাকেন ইস্তফা দেননি, স্পষ্টভাবে জানিয়ে দিল কংগ্রেস শিবির
Image

অজয় মাকেন ইস্তফা দেননি, স্পষ্টভাবে জানিয়ে দিল কংগ্রেস শিবির

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (হি.স.): দিল্লি প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন অজয় মাকেন| মাকেনের আচমকা ইস্তফার খবর ছড়িয়ে পড়তেই রাজধানীর রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে| যাবতীয় জল্পনায় জল ঢেলে দিল কংগ্রেস শিবিরই| মঙ্গলবার কংগ্রেসের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, দিল্লি কংগ্রেস সভাপতি অজয় মাকেন ইস্তফা দেননি| তাঁর কিছু স্বাস্থ্য সমস্যা রয়েছে, তিনি চেকআপের জন্য বিদেশে গিয়েছেন| বিদেশ থেকে শীঘ্রই ফিরে আসবেন মাকেন| এ প্রসঙ্গে দিল্লির ভারপ্রাপ্ত কংগ্রেস নেতা পি সি চাকো জানিয়েছেন, ‘অজয় মাকেনের কিছু স্বাস্থ্য সমস্যা রয়েছে, তাই চেকআপের জন্য বিদেশে গিয়েছেন তিনি| আগামী সপ্তাহের মধ্যেই তিনি ফিরে আসবেন| মাকেন ফিরলেই তাঁর সঙ্গে কথা বলবো আমরা| মাকেন মোটেও ইস্তফা দেননি|’
রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে, দিল্লি প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন অজয় মাকেন| বিশেষ সূত্র মারফত মাকেনের ইস্তফার গুজব প্রকাশ্যে এসেছে| গত সপ্তাহেই রাহুল গান্ধীকে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন অজয় মাকেন, এই গুজবও ছড়িয়েছে| অবশেষে যাবতীয় জল্পনায় জল ঢেলে দিল কংগ্রেস শিবির| প্রসঙ্গত, ৫৪ বছর বয়সি অজয় মাকেন ২০১৫ সালে দিল্লি কংগ্রেসের শীর্ষ পদ অধিকার করেন| তাঁর আগে ওই পদে ছিলেন অরবিন্দর সিং লাভলি|

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top